বিয়ের আসর

চড়ুই পাখি বউ সেজেছে,
ঘোমটা দিলো মাথায়।
টুনটুনিটা তাই না দেখে
নাচছে পাতায় পাতায়।

শ্যামা বলে, গয়না আনো ।
ময়না বলে, বর এলো কই?
শালিক বলে, পোলাও খাবো,
সাথে চাই টক মিঠা দই ।

প্যাঁচা বলে চল রে ভাই,
এই আনন্দে গান সবে গাই।
ছন্দে ছন্দে দুলি আনন্দে,
সুরে সুরে সুর মিলাই ।

পাঁজি কাকটা দস্যি ভীষণ,
প্যাঁচারে দিলো এক খোঁচা।
বিয়ের আসর পণ্ড হলো,
দায় হলো মান নিয়ে বাঁচা ।

মোট পড়েছেনঃ ৯৬৯জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. “চড়ুই পাখি বউ সেজেছে,
    ঘোমটা দিলো মাথায়।
    টুনটুনিটা তাই না দেখে
    নাচছে পাতায় পাতায়। “

    টিয়া পাখি ছবি আঁকে
    তোমার চোখের পাতায়।
    লিখলেন মজার কবিতা
    পড়ে নিলাম সবিতা।
    শুভ কামনা।

মন্তব্য করুন