পঞ্চাশ-এ কামাল ভাই

তার স্বভাব ভ্রমণ করা, তার শখ ভ্রমণের ছবি সংরক্ষণ রাখা, তার পছন্দের কাজ হলো প্রতিটি ভ্রমণের স্মৃতি গুলো সবার সাথে শেয়ার করা। তিনি হলেন আমাদের ব্লগের সবার অতি প্রিয় কামাল উদ্দিন ভাই। আসুন, আগে তার ব্লগ-বাড়িতে একটু ঘুরে আসি।

★★ কামাল উদ্দিন ★★

মায়ের খাতায় লিখে রাখা হিসেব বলে আমার জন্ম ১৯৭১ সালের ১লা জানুয়ারী। মাস্টাররা সার্টিফিকেটে লিখে দিয়েছে ২রা ফেব্রুয়ারী ১৯৭৬ সাল। আমি কিন্তু মায়ের লিখাটা নিয়াই আছি। নিজেকে নিয়ে বলার কিছু নাই। কাজ করতে ভালোলাগে না, পেটের জ্বালায় করি। ঘুরতে ভালোলাগে, ছবি তুলতেও ভালোবাসি। কিন্তু সংসারের যাতাকল থেকে বেড়িয়ে সখের কাজে সময় দেওয়ার সুযোগ খুবই কম। তাই সুযোগের অপেক্ষায় থাকি, আর পেয়ে গেলে পালাই ঘর ছেড়ে……………

“বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র –নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র”

নিবন্ধন করেছেনঃ ২ মাস ২০ দিন আগে
মন্তব্য করেছেনঃ ১৪৫১টি
মন্তব্য পেয়েছেনঃ ১২১৬টি

★ তার ব্লগ-বাড়িতে কেন ঘুরতে গেলাম বুঝেছেন সবাই? জ্বী,মায়ের হিসেব মতে এটা তার জন্মমাস 🙂 🙂

মন্তব্য দেয়ায় তিনি তার আন্তরিকতার নিদর্শন রাখছেন প্রতিনিয়ত। তিনি প্রাপ্ত মন্তব্যের তুলনায় দিয়েছেন বেশি। এতেই বোঝা যায় তিনি সহ ব্লগারদের লেখাগুলোকে কত বেশি মূল্যায়নে রাখেন।

শুরু করেছিলেন টেস্ট পোষ্ট  দিয়ে। তারপর আর তাকে থামতে দেখিনি। এখন পর্যন্ত তার লেখাগুলোর ৯৯%ই ভ্রমণ+ছবি ব্লগ। মানে তিনি শুধু আমাদেরকে তার ভ্রমণের গল্পই শোনাননি, সাথে উল্যেখিত স্থানের ছবি দিয়ে আমাদেরকে অদেখা/ অজানা স্থানগুলোতে নিয়ে গেছেন সব পোস্টের মাধ্যমে।

তিনি ব্লগে আসা অব্দি   একখানা কবিতাও লিখেছেন, আর লিখেছেন একটা  গল্প 🙂

যার শখ ঘুরে বেড়ানো, যিনি লাটিমের মতো বিশ্ব ভ্রমণ করার তিব্র আকাংখা রাখেন, সোনেলা ব্লগে  আজ তার পঞ্চাশতম পোষ্ট পূর্ন হলো।

শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ব্লগার কামাল উদ্দিন ভাইকে। তাড়াতাড়ি শততম পোস্ট দিয়ে আমাদের ধন্য করুন।

অজস্র শুভ কামনা লাট্টু ভাই ভাই 🌹🌹

মোট পড়েছেনঃ ১,৯৩৮জন আজ পড়েছেনঃ ০জন

৫৫টি মন্তব্য

  1. পঞ্চাশতম পোস্টের জন্য ব্লগার কামাল উদ্দিন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। অতি দ্রুতই পঞ্চাশ পোস্ট দিলেন তিনি।
    আরো দ্রুত সেঞ্চুরী পোস্ট দিবেন এই প্রত্যাশা করি।

  2. এটাকে আমার সেঞ্চুরি পোষ্ট ও বলে চলে। ওই যে খাতায় মায়ের লেখাটা, সেই হিসাবে আমার বয়স পঞ্চাশ আর সোনেলায় আমার পোষ্টও পঞ্চাশ। সুতরাং ৫০+৫০ = ১০০ বা সেঞ্চুরি 😀

    বিষয়টা নিয়ে পোষ্ট দেওয়ার জন্য সাবিনা আপুকে ধন্যবাদ।

    1. জন্মদিন এর পোস্ট দিতে চেয়েছিলাম এক তারিখেই। কিন্তু আবিষ্কার করে দেখলাম এই মাসেই আপনার ৫০ পোস্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাও আবার ৫০ এ ৫০!!
      দুই শুভেচ্ছা একসাথে দেয়ার ইচ্ছেটা প্রকাশ করে দিলাম 🙂

  3. অশেষ ধপন্যবাদ প্রিয় সাবিনাকে আরও সুস্বাগতম ৫০+৫০ ছয় চারে সাজানো সুগন্ধময় ফুলের বাগান। অভিনন্দন কামাল ভাই। আপনার আর সুন্দর সুন্দর পোস্ট দিয়ে সহব্লগাদের পড়ার সুযোগ দিয়ে ধন্য করবেন।
    শুভেচ্ছা অবিরত।

  4. ৫০তম পোস্টের জন্য কামাল ভাইকে জানাই অভিনন্দন, নিজেও ভ্রমণ করি এবং সেই ভ্রমণ কাহিনী লিখি বিধায় কামাল ভাইয়ের লেখা আমাকে সবসময় টানে, কামাল ভাইকে এই একি কারণে ধন্যবাদ ও শুভেচ্ছা আমার পক্ষ থেকে।

    @sabina আপু আপনাকেও ধন্যবাদ পোস্টটির জন্য।

    1. আমাদের ভ্রমণের অতৃপ্ত বাসনা পুরণ করছেন তিনি।
      এই জন্যে কামাল ভাইকে শুভেচ্ছা শতবার।

      আপনাকেও ধন্যবাদ ইঞ্জা ভাইজান,
      শুভ কামনা 🌹🌹

  5. ৫০তম পোস্টের জন্য কামাল ভাইকে অভিনন্দন !
    ভ্রমন কাহিনী মন্দ না
    জানতে পারি অনেক অজানা
    অনেক অনেক শুভকামনা।

    1. ধন্যবাদ সুপায়ন দাদা 🙂
      আপনার জন্যেও একটা শুভেচ্ছা পোস্ট দেয়ার ইচ্ছে রাখি। প্রতিদিন লেখা দিয়ে আমাকে শিগগির পোস্ট দেয়ার সুযোগ করে দিন 🙂

      শুভ কামনা 🌹🌹

  6. পঞ্চাশতম পোস্টে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে থাকুন, পাশে থাকুন! আমরাও আছি আপনার ভ্রমণকাহিনী-সহ নানারকম পোস্টের সাথে এবং আপনার সাথে। শুভ ব্লগিং!

    1. অন্যব্লগে কিন্তু এমন উৎসাহ দেওয়া হয়না, নিজের ঢোল নিজেই পেটাতে হয়। এখানে সাবিনা আপু পোষ্ট দিলেন আর আপনারা সবাই আমাকে উইস করলেন সত্যিই আমি আপ্লুত আপু।

  7. দুজনকেই অভিনন্দন,
    এমন ভাবে হৃদয়ানুকল্য নিয়ে না লিখলে লেখক কে একটু কম জানা হতো।
    তিনি আমার প্রিয় লেখক। অদেখাকে দেখিয়ে আমাদের নিয়ে চলেন এক অনন্য নান্দনিক ভুবনে।
    আবার বলছি, ধন্যবাদ কামাল উদ্দিন।

  8. পঞ্চাশতম পোস্টের জন্য ব্লগার কামাল উদ্দিন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
    পঞ্চাশ-এ কামাল ভাই বিষয়টা নিয়ে পোষ্ট দেওয়ার জন্য সাবিনা আপুকে ও ধন্যবাদ সহ শুভেচ্ছা।

  9. কামালউদ্দিন ভাইকে তার জন্মদিন এবং ৫০ তম পোস্টের জন্য অনেক অভিনন্দন। তিনি ভালো থাকুন এটাই কাম্য। দ্রুত ১০০ তম পোস্ট দেখতে চাই।

    সাবিনা আপু আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট দেবার জন্য।

    দু’জনেই ভালো থাকবেন।

    1. তৌহিদ ভাই, ইদানিং মনে হচ্ছে ব্লগারদের উপস্থিতি কিছুটা কমে গেছে। কারণ কিছুদিন আগেও দেখেছি যিনি সর্বোচ্চ মন্তব্যকারী তার মন্তব্য ছিল প্রায় ২০০, এখন দেখছি ১০০টা মন্তব্যকারীই সর্বোচ্চ অবস্থানে থেকে যাচ্ছে……….শুভ কামনা জানবেন।

  10. আন্তরিক অভিনন্দন রইলো প্রিয় ভাইয়ের জন্য।
    সাবিনা আপু আপনিও শুবেচ্ছার দাবীদার তাকে এভাবে উপস্থাপন করার জন্য।।

মন্তব্য করুন