নতুন বছরের নতুন সূর্য

নব বর্ষের নতুন সূর্য
আবার উঠিল ভূমে,
পুরান বছর হারিয়ে গেল
মহাকাল মহাধুমে ।

সময় চাকার নাহিকো বিরাম
আবিরাম চলে ছুটে,
মানব জীবন কুঁড়ে কুঁড়ে খায়
কালের ধরালো ঠোটে ।

হতাশ মানব বিরস মনে
আশার স্বপন বুনে,
নতুন বছর দ্রুত ফুরিয়ে
বিদায়ের দিন গোনে ।

পুরানো সকল বেদনা সুখের
স্মৃতির ফলক রেখে,
নতুন বছর যাত্রা করে
সুখের স্বপন দেখে ।

কদিন যেতেই নতুন ঝিমায়
সেই পুরাতন রোগে,
মানুষ আবার নিরাশার জালে
হতাশার বানে ভোগে ।

জানুয়ারী ২০০৯ সালে লেখা / ছবি গুগল মামু থেকে ধার নেওয়া

মোট পড়েছেনঃ ১,৪৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. শুভ নববর্ষের শুভেচ্ছা অবিরাম।‌ নতুন সূর্য উদিত হয় আবার অস্তমিত হয়, জীবনের নানান ঘাত প্রতিঘাতে সব ই চলছে প্রকৃতির নিয়ম মেনেই। ভালো লেগেছে কবিতা

  2. আশা নিরাশার মাঝেই আমাদের জীবন, থেমে না-থাকা জীবন।
    শুভেচ্ছা আপনাকে নূতন বছরের।
    আপনার কবিতা দেখে আবার আপনার প্রোফাইল চেক করে বুঝলাম, আপনি আপনি-ই।
    কবিতায় স্বাগতম। কা কা!!

  3. “কদিন যেতেই নতুন ঝিমায়
    সেই পুরাতন রোগে,
    মানুষ আবার নিরাশার জালে
    হতাশার বানে ভোগে । “

    ওয়াও ! অসাধারন !
    কষ্টের কথা বলি
    এতই সাধারন ??

  4. কদিন যেতেই নতুন ঝিমায়
    সেই পুরাতন রোগে,
    মানুষ আবার নিরাশার জালে
    হতাশার বানে ভোগে ।…..

    সত্যিটাই তুলে ধরেছেন। এসব নিয়েই প্রতিদিন পার হয় নতুন দিনের আশায়। আপনার লেখা কবিতা প্রথম পড়লাম। মাঝে মাঝে আরও লিখবেন ভাই।

    নতুন বছরের অনাগত দিনগুলো শুভ হোক।
    শুভ নববর্ষ ২০২০ 🌹🌹

  5. কদিন যেতেই নতুন ঝিমায়
    সেই পুরাতন রোগে,
    মানুষ আবার নিরাশার জালে
    হতাশার বানে ভোগে ।

    তবুও নতুন নতুন রূপে আসে বারে বারে
    চমৎকার উপস্থাপন।

  6. শেষ পর্যন্ত আপনিও কবিতার ঘরে নাম লেখালেন কবি? সোনেলায় কবিদের অবাধ বিচরন মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। এইবার বুঝি পালাতেই হবে।

    নববর্ষের শুভেচ্ছা রইল ভাই। কবিতা ভালো লেগেছে।

  7. দাদা চমৎকার লেখা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন আপনার জন্য শুভ কামনা রইলো।
    পুরানো সকল বেদনা সুখের
    স্মৃতির ফলক রেখে,
    নতুন বছর যাত্রা করে
    সুখের স্বপন দেখে ।

    কদিন যেতেই নতুন ঝিমায়
    সেই পুরাতন রোগে,
    মানুষ আবার নিরাশার জালে
    হতাশার বানে ভোগে ।

      1. ধন্যবাদ দাদা,
        দাদা আপনি চমৎকার কাব্য লেখে, আপনার মতো আমরা হতেগেলে আর কত বছর লাগবে ঠিক জানিনা, যা কিছুশিখেছি তা তো আপদের কাছে থেকে, শুভ কামনা দাদা দিনে শেষ শুভেচ্ছা রইলো।

মন্তব্য করুন