জাতীয় লজ্জা !

পথে ঘাটে আজ ওৎ পেতে থাকে
মানুষ রূপী পশুর বেশ।
জাগো মানুষ , জাগুক দেশ
গর্জে উঠুক বাংলাদেশ।

রাজধানী ও আজ নিরাপদ নয়
এ লজ্জা যায় কোথায় ?
কেউ কি আছেন নেবেন দায়
ধর্ষক নগরীর এই বাংলায়।

বোনটা আমার সহজ সরল
তার ছিলনা ভয়ের লেশ
তাগিদ ছিল মাথা তোলবার
বিশ্বাস ছিল অটুট বেশ।

বোনটি আমার কাতরিয়ে মরে
পাশবিকতার উল্লাসে
বিবেক আমার দংশিত হয়
বিশ্বাস হারা সর্বনাশে।

ঢাকার বুকে ব্যস্ত সড়ক
কান কাটা যায় লজ্জায়।
বোনটি আমার ধর্ষিত হয়
পাক দোষরের হিংস্রতায়।

জাগো মানুষ, জাগাও বিবেক
রুখে দাঁড়াও জনতা।
ছাত্র সমাজ জাগছে আজ
গড়ে তোল একতা।

চারিদিকে শোর উঠেছে
ধর্ষকারীর বিচার চাই।
আকাশ বাতাস ভারী হয়
সমাপ্তিদের শেষ চাই।

ঢাকা ৭.১.২০
ছবি নেটথেকে

মোট পড়েছেনঃ ১,৪১৮জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. আমরা এখন আর মানুষ নাই, জানিনা পর্যায়ক্রমে আমরা আবার আদিমতার দিকে ছুটছি কিনা। তখনকার যুগে মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো।

  2. ভালো লিখেছেন দাদা। আমাদের বিবেক কবে জাগ্রত হবে , আদৌ হবে কিনা জানিনা।ধর্ষকরা যুগে যুগে জন্মাবে, এর থেকে পরিত্রাণের উপায় কঠোর শাস্তির বিধান করা।

    1. ঐ বকে যাওয়া পশুটা এখন RAV এর হাতে
      দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক
      পাশাপাশি মিডিয়া ও ফলাও করে প্রচার করুক
      বিষাক্ত সাপেরা ঢুকুক গর্তে।
      ধন্যবাদ ভাই। শুভ কামনা।

  3. ধর্ষণে এদেশে ২০১৯ এ গড়ে প্রতি ছয় ঘন্টায় একজন ধর্ষিত হয়।ভাবা যায়! কিছুটা জানি অসংখ্য অজানাই থেকে যায়। বলা যায় এটা এখন মহামারীতে রূপ নিয়েছে কেবল মাত্র বিচারহীনতায়।আমরা এ থেকে বের হতে চাই।তাই ধর্ষণে আইনের সংশোধন করে ধর্ষকদের ফাসি অথবা জনসম্মুখে মৃত্যু।তাতে কিছুটা হলেও ধর্ষকের মনে ভয় থাকবে।
    কবিতায় গল্পে হোক প্রতিবাদ। খুব ভাল হয়েছে কবিতা।

    1. সহমত ভাইজান,
      এই বিকারগ্রস্হ মানুষগুলি থেকে
      সমাজ ও দেশ মুক্তি পাক।
      বিচার নিশ্চিত করা হোক।
      ওদের পক্ষে যাথে আইনজীবিরা বাঁধা
      হয়ে না দাঁড়ায়।
      শুভ কামনা।

  4. জাতীয় লজ্জা সরকারে নাই, কিছু ক্ষেত্রে আইন্টাকে কঠোর করতে হই করেনা।
    কিছুই বলার নাই। সরাসরি ক্রস বা মোবাইল কোটে বিচার তাতক্ষনিক দরকার করেনা।

    1. সহমত ।
      কিন্তু তাদের পক্ষে আবার উকিলের
      ও অভাব নেই ।
      এখন যেমন নুর ও তাদের অনুসারিরা
      এখন সন্দেহ পোষন করছে।
      শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

      1. ঐ জন্যই ক্রস ফায়ার, কোন অযুহাত নাই। দেশে শান্তি আনতে হলে কিছু অপ্রিয় জনগন মেনে নেই। যেমন র‍্যাব দিয়ে সসন্ত্রাস পুরপুরি নির্মুল না হলেও জনতা অনেক তৃপ্তি নিয়েছে। আবা র হত র‍্যাব এখন খুব রাজনৈতিক উদ্দেশে ব্যাবহার হই। তাই সম্ভব হচ্ছে।

    1. সহমত ।
      কিন্তু তাদের পক্ষে আবার উকিলের
      ও অভাব নেই ।
      এখন যেমন নুর ও তাদের অনুসারিরা
      এখন সন্দেহ পোষন করছে।
      শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

মন্তব্য করুন