আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,
মানবো না কোনো বাঁধন।
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,
আসুক না প্লাবন,
আসুক অমানিশার ঘোর লগন।
ভেঙে চুরমার হোক পাঁজর দু’খান,
তবুও তোমাতেই হবো অশালীন।
আদিমতার নেশায় মাতুক তনু-মন,
নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ।
চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান
তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ।
আকাশ নীলে মেঘবালিকার কাঁপন ছুঁয়ে যাক দিগন্তের মেলবন্ধন।
অধরে চুম্বকের মাতন ,ভাঙ্গলো নিষেধাজ্ঞার সমন;
তবুও তোমাতেই হোক পুনর্মিলন।।
স্বপ্নদের নাইওর গমন, ঘুমদল করেছে অনশন
জোয়ার -ভাটার প্রলয় নাচন, ছিন্ন হোক লোক-লজ্জার আবরণ।
তবুও তোমাতেই হোক আমার বসন
এলোকেশে হোক না ভালোবাসার আলোড়ন।
হৃদয়ের স্রোতে বালুকাবেলায় হোক না সময়ের কালক্ষেপণ,
তবুও তোমাতেই হোক নতুনের আগমন।
মোট পড়েছেনঃ ১,২১১জন
আজ পড়েছেনঃ ০জন
প্রানবন্ত কবিতা, চমৎকার লিখেছেন।
ধন্যবাদ ভাইয়া
ওরে বাপরে
কি লিখেছেন দিদি😱😱
জাস্ট জমে ক্ষীর,,,👏👏
ধন্যবাদ আপু 💓💓💓💓 ভালোবাসা অবিরাম
আমিও ভয় পেয়েছি সূরাইয়া পারভিন 🙂
আমার মন্তব্য আপনি দিয়ে ফেললেন।
দাদা ভাই!!!!!!🤭🤭
ভেঙে চুরমার হোক পাঁজর দু’খান,
তবুও তোমাতেই হবো অশালীন।
আদিমতার নেশায় মাতুক তনু-মন,
নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ।
চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান
তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ।…..
এক্সিলেন্ট! দারুণ রোমান্টিক কবিতায় একরাশ গোলাপের শুভেচ্ছা।🌹🌹
এমন লেখা আরও চাই।
অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা। 💓💓💓🌹🌹🌹
অনবদ্য কাব্যকথন দিদি।
ধন্যবাদ দাদা
হৃদয় হরণ করার মত লিখা। শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,
মানবো না কোনো বাঁধন।
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,
আসুক না প্লাবন,
আসুক অমানিশার ঘোর লগন। মনে জাগে ইচ্ছা কেউ কি বারণে নিবৃত্ত ঘটবে, না সব নিষেধ অমান্য তোমাতেই বিলীন আমার যাত্রা। সুন্দর ভাল লাগা কবিতা মনে দাগ কেটে গেল। শুভেচ্ছা অবিরত।
অসাধারণ একটি মন্তব্য। ধন্যবাদ আপনাকে
আপনার অসাধারন লেখার গুন লিখুন আপু।
এ যেন ভাঙচুর প্রেমের এক অনবদ্য প্রেমউপখ্যান। আসলেই জমে ক্ষির।
ধন্যবাদ আপু 💓🌹
মনে হচ্ছে বিদ্রোহী কবিতা, ইচ্ছে পূরণে বিদ্রোহীভয়ে উঠা কম খারাপ না।
ধন্যবাদ ভাইয়া
“আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ,
মানবো না কোনো বাঁধন।
খোলা থাক দক্ষিণ-বাতায়ন,
আসুক না প্লাবন,
আসুক অমানিশার ঘোর লগন।”
ওয়াও !
এমনি হওয়া উচিত
ভালবাসার প্রথম পাঠে
কাঁপন ধরায় হৃদ
ধন্যবাদ দাদা আপনাকে
একটা যুদ্ধাবস্থা দেখছি,
কোন বারন মানা হবে না আজ
কোন নিষেধ শোনা হবে না,
বিলীন হতেই হবে 🙂
ভালোবাসলে এমন ভাবেই বাসা উচিৎ।
আবেগের প্রকাশটি সুন্দর হয়েছে ছোটদি।
ধন্যবাদ দাদা ভাই
🤣🤣🤣🤣🤣 বিলীন হতেই হবে
স্বপ্নদের নাইওর গমন, ঘুমদল করেছে অনশন
জোয়ার -ভাটার প্রলয় নাচন, ছিন্ন হোক লোক-লজ্জার আবরণ।
বাপ্রে! মাথার উপ্রে দিয়ে গেলো। কবিতা আমার মাথায় ঢুকতে চায় না আপু। মাথা আউলায় গেলো।
🤭🤭🤭🤭😇😇😇😇
ভালো লিখেছেন ।
ধন্যবাদ আপনাকে
লেখায় ভালোবাসার সুন্দর/আদিম উপস্থাপন।
দিনে দিনে আপনার লেখনি দারুণ রং ছড়াচ্ছে।
ধন্যবাদ আপনাকে
চমৎকার লিখেছেন
ধন্যবাদ ভাইয়া
যাষ্ট অসাধারণ! পাঠ করে পড়তে বেশ মুগ্ধ হই। অসম্ভব অনবদ্য বাক্য ও শব্দের খেলায় জীবন উপভোগ্য কবিতা। ভালবাসা এমনি স্পিরিট থাকা উচিত।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
কী রোমান্টিক কবিতা রে বাবা!!
দারুণ!!!
তাই? ধন্যবাদ আপু আপনাকে 💓💓💓
আপনি কবিতা এতো সুন্দর করে কেমনে লিখেন?
মুগ্ধতা রেখে গেলাম।
😍😍😍😍😍 ধন্যবাদ আপু
কোনো কথা হবে না। যেন হৃদয় ছুয়ে যায়….
দারুণ উপস্থাপন। শুভ কামনা রইলো।
ধন্যবাদ দাদা। শুভ কামনা রইল
অনেক ভালোলাগা রেখে গেলাম
ধন্যবাদ ভাইয়া।