জাগো – ১ (রুখে দাঁড়াও শোষণের বিরুদ্ধে)

 

ওরা কিসের পরিবর্তন চায় ?
ডান হাতে পায়রা আর –
বাম হাতে পিস্তল নিয়ে,
পাশ্চাত্যের নগ্ন সভ্যতার উত্তাল বিচরণ,
যাদের নিত্য চলার পথে পাথেয়,
যারা বুঝেনা সংস্কৃতি কাকে বলে ?
উৎকট দুর্গন্ধময় চরিত্রই যাদের সম্বল।

ওরা কেমন বাংলাদেশ চায় ?
যেখানে সম্পদের সুষম বন্টন নেই,
উঁচু-নিচু আকাশ- পাতাল বিভেদ,
কেউ গাড়ি চড়বে কেউ তাতে চাপা পড়বে,
একেই কি বলে সভ্যতার পরিবর্তন ?

ওরা কারা..?

বাঙালি একবার ভেবে দেখ
ওরা ইংরেজী শুয়োরের বংশধর,
ওরা নীলকরের বাচ্চা, সাম্রাজ্যবাদের দালাল।

জাগো…জেগে উঠে ওদের প্রতিহত কর,
জাগো যত ঘুমন্ত নিপীড়িতের দল,
নিজের মধ্যে গড়ে তোল ষোল কোটি
বিপ্লবের বিভীষিকাময় অগ্নি দূর্গ।

চোখের জলে নয়, ওদের ডুবিয়ে মারো-
ওদেরই তাজা রক্তের বন্যায়,
আমার এই প্রিয় মাতৃভূমি থেকে
সমূলে উৎপাটন কর
সাম্রাজ্যবাদের ভয়ানক বীজতলা,
আঁকড়ে ধরো বাংলার নিজস্ব সংস্কৃতি
আর নিশ্চিত কর নিরাপদ জীবন যাপন।

© অনন্য অর্ণব
উত্তরা ঢাকা

মোট পড়েছেনঃ ৭৯৯জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. পাশ্চাত্যের নগ্ন সভ্যতার উত্তাল বিচরণ,
    যাদের নিত্য চলার পথে পাথেয়,
    যারা বুঝেনা সংস্কৃতি কাকে বলে ?
    উৎকট দুর্গন্ধময় চরিত্রই যাদের সম্বল।

    যেন বাংলার সংস্কৃতি টাই শেখে

    চমৎকার কবিতা
    মুগ্ধতা

  2. চোখের জলে নয়, ওদের ডুবিয়ে মারো-
    ওদেরই তাজা রক্তের বন্যায়,
    আমার এই প্রিয় মাতৃভূমি থেকে
    সমূলে উৎপাটন কর
    সাম্রাজ্যবাদের ভয়ানক বীজতলা,
    আঁকড়ে ধরো বাংলার নিজস্ব সংস্কৃতি
    আর নিশ্চিত কর নিরাপদ জীবন যাপন।

    অত্যাচারিত হওয়ার দিন শেষ,, এবার রুখে দাঁড়াতে হবে।
    চমৎকার প্রতিবাদী লেখা

  3. ওরা কিসের পরিবর্তন চায় ?
    ডান হাতে পায়রা আর –
    বাম হাতে পিস্তল নিয়ে,
    পাশ্চাত্যের নগ্ন সভ্যতার উত্তাল বিচরণ,
    যাদের নিত্য চলার পথে পাথেয়,
    যারা বুঝেনা সংস্কৃতি কাকে বলে ?
    এই গুল নিয়ে ভাবি আমি একা একা কিন্তু উত্তর পাইনা। আপনার লেখায় ১০০% সহমত ভাই।

      1. আমাদের ক্রিয়েটিভ বা প্রগতিশীল নামে এক গোষ্ঠী আছে যারা ইউরোপিয়ান বা খোলা মেলা পোশাক বা তাদের সাথে তাল মিলিয়ে চলতে চাই। তাদের আমার কিছু কিছু ক্ষেত্রে বেমানা বা খারাপ ঈ লাগে।

  4. চোখের জলে নয়, ওদের ডুবিয়ে মারো-
    ওদেরই তাজা রক্তের বন্যায়,
    আমার এই প্রিয় মাতৃভূমি থেকে
    সমূলে উৎপাটন কর
    সাম্রাজ্যবাদের ভয়ানক বীজতলা,
    আঁকড়ে ধরো বাংলার নিজস্ব সংস্কৃতি
    আর নিশ্চিত কর নিরাপদ জীবন যাপন।
    ———–সংগ্রাম চলছে,চলবে

  5. শোষক এবং শোষিতের কোনো পরিবর্তন এই উপ মহাদেশে হবে না,
    শাসক শোষন করতেই আসে আমাদের উপমহাদেশের তিনটি দেশে।
    আমরা কেবল লিখেই যাবো এর বিরুদ্ধে,

  6. চমৎকার প্রতিবাদী কবিতা পড়লাম। আসল সমস্যা হচ্ছে আমরাই পাশ্চাত্য কালচারে অভ্যস্ত হয়ে উঠেছে। শাসন করতে এসে পশ্চিমারা এদেশকে শোষণের পাশাপাশি কিছু নষ্টামির বীজও বপন করে গিয়েছে যার ফল ভোগ করছি আমরা।

    ভালো লিখেছেন ভাই।

  7. কত কবিতা কত লেখালেখি টকশো মিছিল মিটিং কতটা পালটে গিয়েছে কতটা পাল্টাবে?
    মনুষত্ব জাগ্রত হোক শোষণের বিরুদ্ধে হোক মানবতার জয়।

    পাশ্চিমারা শুধু শোষণ নয় কছু নষ্ট জীবনের অনুভুতির বিজ বুনে চলে গেছে যা আজন্মকাল বয়ে যাচ্ছি আমরা।

    চমৎকার প্রকাশ করেছেন অনুভুতি।

  8. চোখের জলে নয়, ওদের ডুবিয়ে মারো-
    ওদেরই তাজা রক্তের বন্যায়,
    আমার এই প্রিয় মাতৃভূমি থেকে
    সমূলে উৎপাটন কর
    সাম্রাজ্যবাদের ভয়ানক বীজতলা,
    আঁকড়ে ধরো বাংলার নিজস্ব সংস্কৃতি
    আর নিশ্চিত কর নিরাপদ জীবন যাপন
    আঁকড়ে ধরো বাংলার নিজস্ব সংস্কৃতি
    আর নিশ্চিত কর নিরাপদ জীবন যাপন।

    চমৎকার প্রতিবাদী লেখা অনন্য অর্ণব দাদা।

মন্তব্য করুন