শীত আসছে

রেহানা বীথি ২৯ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৯:১৮:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

এই যে হিম অনুভব
পায়ের পাতা, আঙুলের ডগা
ছুঁয়েছে ভোরের প্রথম শিশির
শীত আসছে……..
এই যে মৃদু কেঁপে যাওয়া
সময় পেরোনো মুগ্ধ স্মৃতি
ক্ষেতজুড়ে সফেদ বকের সারি
শীত আসছে……..
এই যে হঠাৎ সুনসান
লজ্জাবতী বিকেল চলে যায়
সন্ধ্যা নামে চোখ ফেরানোর আগেই
শীত আসছে………

৭৬৯জন ৬৫২জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য