পৃথিবীর দেয়ালের ওপারে

পৃথিবীর দেয়ালের ওপারে
***************************

পৃথিবীর দেয়ালে একটা গোপন জানালায়
আমি চোখ পেতে বসে রয়েছি সুদীর্ঘকাল।
এই সুদীর্ঘকাল ধরে দেখে চলেছি
ঠিক যেন মেঘ নয়, তবু্ও মেঘ
কুয়াশা নয়, তবু যেন কুয়াশার মতো
শিশিরের মতোও মনে হলো খানিকটা।
সম্মিলিতভাবে এগুলো ভালোবাসা নয় তো?
সাহসে ভর করে একদিন,
জানালার বাইরের দৃশ্যে আমি হাত ডুবালাম।
আমার হাতটা হারিয়ে গেলো অপার্থিব স্পর্শে।
আমি অনুভব করলাম, আমার সেই হাতটা
কেউ যেন ধরে আছে, তবু ধরে নেই!
ভালোবাসায় হাতটা ভাসছে আমার।
আমি শিহরিত হলাম ভীষণভাবে।
ইচ্ছে হলো সবাইকে ডেকে বলি,
দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
এসো, একসাথে সবাই হাত ডুবাই
হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে।
হঠাৎই জানালাটা উধাও।
খুঁজলাম হন্যে হয়ে এদিক ওদিক।
তারপর হতাশায় ডুবে গেলাম আমি।
তবে কি দাগে ভরপুর ভালোবাসা নিয়েই
বাঁচবে আগামীর পৃথিবী?

মোট পড়েছেনঃ ১,০৬৩জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
    এসো, একসাথে সবাই হাত ডুবাই
    হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে।

    কি দারুন কথাগুলি! ভালো লেখক আমার আর হওয়া হবেনা। এইভাবে আমি লিখতেও পারবোনা। ভালোলাগা রেখে গেলাম আপু।

    1. কবিতার নিয়ম নীতি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। মাঝে মাঝে যা লিখি, ভাবনার প্রকাশ বলতে পারেন। সেগুলো কবিতা হয় কিনা জানি না। পড়েছে, ভালো লাগলো খুব। ভালো থাকবেন সবসময়।

  2. তবে কি দাগে ভরপুর ভালোবাসা নিয়েই
    বাঁচবে আগামীর পৃথিবী?
    ভালোবাসা কলঙ্কময় ও দাগহীন। জ্বী আপনার দাগহীন ভালোবাসা নিয়েই বাঁচবে পৃথিবী। সাথে আমরাও।

  3. দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
    এসো, একসাথে সবাই হাত ডুবাই
    হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে।

    হৃদয়ের আর্তনাদ নিয়ে ভালোবাসা স্পর্শ করার আহভান সত্যি ভালো লাগলো।
    কথার প্রতিটি শব্দ মালা হাত বাড়িয়ে ছুতে ইচ্ছা করে।

  4. এভাবেই হঠাৎ ভালোবাসা এসে ছুঁয়ে যায়। কখনো ধরা দেয়, কখনো অপার্থিব হয়ে রয়। ভালোবাসা ফিরে ফিরে আসে / আসবে.. আশায় থাকা, আশাতেই বেঁচে থাকার নাম জীবন।

    শুভ কামনা 🌹🌹

  5. অনেক সুন্দর একটি কবিতা,
    ‘ দেখো, ভালোবাসা উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে
    এসো, একসাথে সবাই হাত ডুবাই
    হৃদয়ভরে স্পর্শ নিই তার নিবিড়ভাবে। ‘ – অসাধারন হয়েছে।
    সবাই ভালোবাসার মাঝে থাকুক।

    জানালা উধাও হলেও আমাদের সবার মাঝে তা থাকুক বহমান।

মন্তব্য করুন