রক্তবমির গল্প

মিথ্যেচারের শিকলে আমি লৌহকপাটে বন্দি
মৃত্যুর সাথে বহুপূর্বেই আমি করিয়াছি সন্ধি!
আমি বিশ্বজিতের রূপ শত চাপাতির কুপ গেঁথেছি আমার বুকে,
উন্মাদ আমি হাসিয়াছি গো কাঁদিনি তনুর শোকে।
নৃত্য করেছি লাশের বহরে তাজরিন ফ্যাশনে,
বিচার আমি পাইনি কো কভূ ঐ ক্ষমতার আসনে।
রানা প্লাজা ধসে মরেছি আমি সহস্র লাশের রূপে,
সেথায়ও বিচার ভেসেছে আমার কালোটাকারি তোপে।
আমি রাজনের রূপে মরেছি, আর আঘাতে করেছি চিৎকার,
বিচার সেথাও হয়েছে উধাও,মানবতায় দিয়েছি ধিক্কার।
আমি লোকালবাসে মাজেদা হয়ে সতীত্ব করেছি নাশ,
ভাইয়ের সামনে ধর্ষিতা হয়ে করেছি আশপাশ।
আমি খাদিজা হয়ে জনসম্মুখে হয়েছি ক্ষতবিক্ষত,
বেল্ডে কেটে পাষন্ডের দল নিয়েছে আমার সতীত্ব।
সাগর রুনির লাশ হয়েও তিক্ত আমার স্বাদ,
বিচারের দায় নেয় না কেহ, দোষীদের নিয়ে আহ্লাদ।
আমি নুসরাত হয়ে মাদ্রাসাতে দগ্ধ হয়ে জ্বলেছি,
আমি রিফাত হয়েও জনসমুদ্রে নৃশংসভাবে মরেছি।
জন্মলগ্ন থেকেই আমি মরেছি বারংবার,
লজ্জিত আমি বিচার চেয়ে,চাইবো না বিচার আর।
আমি শতসহস্রবার রাজা আর ক্ষমতার হাতে মরছি,
আমি একটি স্বাধীন দেশ হয়ে আজো রক্ত বমি করছি।
”””””””””””””””””””””””””””””””””””

জাহিদপুর, মোকামবাজার
রাজনগর, মৌলভীবাজার

মোট পড়েছেনঃ ৯৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. বন্দি/গেঁথেছি/উন্মাদ/তোপে/উধাও/ব্লেড/পাষন্ড/
    ভাই টাইপিং মিস্টেক গুলি ইডিট করে নিন।লেখায় দুঃসাহসী মনোভাব স্পষ্ট।মুক্তি আসুক তবে।

  2. আমি যখন পড়ছিলাম আমার গায়ের পশম দাড়িয়ে গেছে। কিছু বলবার নেই। বানান টা ঠিক করে নিন টাইপ ভুল হয় অনেক সময়।

    এভাবে আর কত? জাতির বিবেকের কাছে প্রশ্ন।

  3. উন্মাদ আমি হাসিয়াছি গো কাঁদিনি তনুর শোকে।
    আপনার প্রতি একরাশ ভালবাসা।কেমন করে ছন্দময় কবিতায় অন্যায়ের প্রতিবাদ হয় আপনার কবিতায় পেলাম।আপনি সোনলায় অভিষেক কবিতাটাই ছিলো স্বদেশপ্রেম নিয়ে।আপনাকে আবারো অভিবাদন।

  4. প্রতিটি লাইন পড়ছি আর অসহায় বোধ করছি,
    আমরা এমন দেশ চাইনি।
    সব কিছু স্বাভাবিক, সুন্দর হোক।

    ভালো লিখেছেন, শুভ কামনা।

মন্তব্য করুন