নবীনের জয়গান

আয়রে তরুণ ফুটাই অরুণ
এই মরুরই বাঁকে,
নির্যাতনে পৃষ্ঠ হয়ে
দেশ মাতা যে হাকে।

দুঃশাসনে অতিষ্ঠ দেশ
বিচার বিবেকহীন,
বৃথা যেন যাচ্ছে হয়ে
শহীদ ভ্রাতার ঋণ।

সোনার দেশটা হচ্ছে দেখ
খুন খারাবির রাজ্য,
তদন্ততেই অন্ত হয় যে
কত বিচার কার্য।

কেউ বলে না কেউ লিখেনা
অন্যায়েরই তরে,
বুঝে শুনে চুপ থাকে যে
জালেম শাহীর ডরে।

তরুণেরা না জাগলে আর
দেশ বাঁচানো দায়,
দেশ প্রেমেতে রাজপথেতে
আয়রে তরুণ আয়।

এক সারিতে নীবন সবে
রাখলে বেধে জান,
বিজয় হবে গাইবে সবে
নবীনের জয় গান।

মোট পড়েছেনঃ ১,০৬৯জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. নবীনদের হাতেই জয়। দেশের জন্যে দশের জন্যে নবীনদের জেগে উঠতে হয় বারবার। নব জাগরণী ভালো লেগেছে।

    অন্যদের লেখা পড়ে মতামত দিন। সকলকে অনুপ্রেরণা দিলে নিজে লেখা-লেখি করার উৎসাহ বেশি পাবেন। লিখুন, পড়ুন। শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন