আগামী

  • খড় তাপদাহে জ্বলছি।
    জ্বলছি আজন্মকাল।
    তৃষিত হৃদয়ের আর্তনাদ কেউ শুনবে না জানি।
    বিধাতা বিমুখ করে আছে, মানবতা যেখানে আহত।
    জ্বলন্ত দাবানলে আজ গোটা পৃথিবী।
    একফোঁটা বৃষ্টি-কনা, একটা মানবিকতা স্বপ্ন  এনে দিতে পারে হাজার মনে।
  • আগমনি ঘন্টা বাজিয়ে। আমি সেই দিনের প্রতিক্ষায়।
    আকাশের পানে চেয়ে রই
    আমি মানবতার প্রতিক্ষায় গোটা জাতির দিকে চেয়ে রই।
  • আজন্মকাল জ্বলতে পারি দাহে
    যদি কথা দাও এ বিশ্বে একদিন
    মানবিকতার নতুন সূর্য দেখা দিবে।যদি চাও আমিও ভস্মীভূত হই।
    নতুন আগামী শীতল হোক তবে।
    হোক মানবতার জয়।
    গোটা পৃথিবী শীতল হোক এক পশলা বৃষ্টিতে ভিজে।
মোট পড়েছেনঃ ১,৫৪৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. গরমে জ্বলে পুড়ে মরছি। বৃষ্টির দেখা নেই! কবে হবে তাও জানা নেই। তবু একপসলা বৃষ্টির অপেক্ষায় আছি। বৃষ্টি নিয়ে আপনার লেখাটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে ঝরতে থাকুক!

  2. দাবাদহকে কোথায় নিয়ে গেলেন!
    সবার মাঝে মানবিকতা বোধ জন্মানোর জন্য প্রয়োজনে নিজকে দাহ করা, এই ভাবনা ভাললেগেছে খুব।
    আগামীর পৃথিবী শান্ত হোক।

    শুভ কামনা।

    1. বৈশ্বিক উষ্ণতার কবলে আজ গোটা পৃথিবী। পুঁজিবাদি মানুষের স্বার্থের কাছে বলি আমরা।

      ধন্যবাদ। পাশে আছেন ভেবে ভালোলাগলো।

  3. দাবদাহ চারিদিকে। পুড়ছে মাঠ ঘাট প্রান্তর। তেমনি পুড়ছে মানবতার বোধ।ভাবনায় তুলে এনেছো চমৎকার ভাবে। ভালোবাসা জেনো ❤❤❤

  4. নিজেকে শেষ করে দিয়েও যদি মানবতা ফিরিয়ে আনা যায়, তবে তাই হোক। আগামী প্রজন্ম বেঁচে থাক মানবতার ছায়াতলে। সুন্দর প্রকাশ! শুভ কামনা ❤❤

  5. মানবিকতা নেই কোথাও! অমানবিকতার তিব্র দাহে জ্বলে পুরে যায় নুসরাতরা, রক্তাক্ত হয়ে চলে যায় রিফাতরা, সবাই চেয়ে তামাশা দেখে, যেন চলিতেছে সার্কাস!! আপনার এই নিজেকে শেষ করে মানবিকতা ফিরিয়ে আনার প্রয়াশ সত্যিই প্রশংষার দাবিদার। ধন্য আপনার লেখনি!!

মন্তব্য করুন