আগামী

শিরিন হক ২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ০৯:৩০:৫৬পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
  • খড় তাপদাহে জ্বলছি।
    জ্বলছি আজন্মকাল।
    তৃষিত হৃদয়ের আর্তনাদ কেউ শুনবে না জানি।
    বিধাতা বিমুখ করে আছে, মানবতা যেখানে আহত।
    জ্বলন্ত দাবানলে আজ গোটা পৃথিবী।
    একফোঁটা বৃষ্টি-কনা, একটা মানবিকতা স্বপ্ন  এনে দিতে পারে হাজার মনে।
  • আগমনি ঘন্টা বাজিয়ে। আমি সেই দিনের প্রতিক্ষায়।
    আকাশের পানে চেয়ে রই
    আমি মানবতার প্রতিক্ষায় গোটা জাতির দিকে চেয়ে রই।
  • আজন্মকাল জ্বলতে পারি দাহে
    যদি কথা দাও এ বিশ্বে একদিন
    মানবিকতার নতুন সূর্য দেখা দিবে।যদি চাও আমিও ভস্মীভূত হই।
    নতুন আগামী শীতল হোক তবে।
    হোক মানবতার জয়।
    গোটা পৃথিবী শীতল হোক এক পশলা বৃষ্টিতে ভিজে।
১৫২১জন ১৩৩৩জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য