ঝগড়া

আজ দুপুরে পাশের বাসা থেকে চিৎকার চেচাঁমেচি। কৌতুহলী মন জানালার কাছে দাড়ালাম , স্বামী স্ত্রী এর মধ্যে তুমুল ঝগড়া।

স্বামী বলছে -ভালোনা লাগলে চলে যাও। সারাদিন তোমার অভিযোগ, চেচাঁমেচি ভালোলাগেনা।

স্ত্রী – হ সারাদিন বাহিরে  মেয়েদের দেখে এখন আমার কোন কথা তোমার ভালো লাগবে কেনো?

দুজন দুজন কে দুষছে। হায়রে খুব খারাপ পরিস্থিতি। ছেলেকে পাঠালাম পাশের রুমে। যাও বাবা অন্যের ঝগড়া শুনতে নেই।পাঁচ বছর আছি এখানে এমন টা কখনো শুনিনি। কি করবো বুঝতে পারছি না। ঠিক এমন  সময় টিভির বিজ্ঞাপন শুরু। ঝগড়া থেমে গেলো। তখনি বুঝলাম এটা নাটক ছিল। হা হা হা।

মোট পড়েছেনঃ ১,০৬৬জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ঝংড়া অতিমাত্রাই গেলে খারাপ স্বাভাবিক হলেই মংগল। হা হা হা আজকালের নাটক আর পরিবার নিয়ে বাস ভালনা। নাটকে পরিবারের আবেগ ভালবাসা থাকেনা এখন।

  2. আমিতো প্রথমে সত্যি ভেবেছিলাম!! এক মুহূর্তেই মোড় ঘুরিয়ে দিলেন। এটাইতো লেখকের মুন্সিয়ানা। শিশুদের এসব থেকে দূরে রাখাই শ্রেয়।

    ছোট লেখা ভালো লাগলো আপু। লিখুন আপনার মত করে।

    1. ধন্যবাদ এমন মন্তব্যে লেখকের উৎসাহ বাড়ে। তবে সময় আমার পিছু নিয়েছে না আমি নিয়েছি বুঝতে পারিনা। সুযোগ পেলেই কিছু লিখতে চাই। দোয়া কামনা করছি।

  3. হা হা হা…… আমি ভাবলাম দরজা খুলে হয়তো তুমি বিবাদ মিটাতে ছুট দেবে। অবশেষে ক্লাইমেক্সে স্বস্তি!! দারুন উপস্থাপন। আরেকটু বড় হলে আরো মজা হতো। সময় বের করে বেশি বেশি লিখো। তোমারে শুভ কামনা,শুভেচ্ছা,কিছুই দেবার নাই। তোমার আমার সম্পর্কই তো হিংসাহিংসির😛😛
    কাজেই সুস্থ্য থাকো সবসময়।নাইলে ঝগড়া করুম কেমনে?

মন্তব্য করুন