কখনো,

আমার কোথাও যাবার কথা,
কতোটা পথ বুকের ভেতর জল কলকল।
ধুপধাপ কে যেন সজোরে বালতি ফেলে
আচমকা থামালো;
আমিতো কোথাও যাবো বলে বের হয়েছিলাম
হাতের মুঠোয় মুঠোফোন,
রোদ পরাস্ত ছাতা
আরেক মুঠোয় ঘরের চাবি।
নিরুদ্দেশ …
আমার ঘরের চাবি!!
কোথায় ফেলেছি?
বুকের ভেতর অই যে অই কুয়োয়?
ভাবনার ওলোটপালোট ঘাসের আড়ালে
কোথায় আছে পড়ে সে?
কোথায় যেন যাবার কথা ছিলো
কখনো কখনো যাওয়া হয়না, ফেরাও না,

মোট পড়েছেনঃ ৮৩৯জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. যাওয়া, ফেরা কিছুই হলো না….মাঝে চাবি হারিয়ে শেষ?
    কি বিপদ। কুয়োয় পড়লেতো আরও সর্বনাশ!
    কাঁটা দিয়ে খুঁজে খুঁজেও পাওয়া যাবে কি না সন্দেহ।

    চিন্তায় পড়ে গেলাম গো ;?

  2. কারচুপি কাজের সূক্ষ্মতায় লাজ-ভীরু পায়ে দারুণ বিষণ্ণতার ভাঁজ ফেলে
    শুভাগমন, লেখালেখিতে,
    নাহ্‌, জায়গা ছাড়ার জায়গায় যেতে ইট্টু টাইম লাগবে, ব্যাপার না।

    1. কোন ছেড়ে যাওয়া জায়গার কথা বলছেন? যেই ঘনবসতির দেশ, এক সেকেন্ডেই জায়গা দখল হয়ে গেছে, তাই নতুন জায়গা খুঁজতেছি। 🙂
      আপনি একটু হেল্পান না ভাউ।

      1. আপনি বলেছিলেন, লিখতে শুরু করলে জায়গা ছেড়ে দিতে হবে,
        তাই বলছি, আর একটু সুন্দর করে লিখে এগুলেই সামনে ফকফকা পাক্কা জায়গা।

  3. *উফ! দারুণ!!
    তোমার কবিতার ভেতর এমন একটা পিছুটান খুঁজে পেলাম, যা আমাকে ভাবাচ্ছে খুব। চলে আসা আর ফেলে আসা এই দোটানা আমাদের জীবনের সবচেয়ে বড়ো রহস্যময় প্রশ্ন। সেটার উত্তর কোথাও নেই। তাই থাকনা ওই ভাবনা, কখনো কখনো যাওয়া হয়না, আবার ফেরাও হয়না। তার চেয়ে এই গানটা শোনো।

    “পথিক আমি, পথেই বাসা–
    আমার যেমন যাওয়া তেমনি আসা।” https://www.youtube.com/watch?v=dgHm0hyylno

    ভালো রেখো। -{@

    1. আহা মুক্তি দিলে, তবে আর চাবি খুঁজে কাজ নেই, কী বলো? 🙂
      সব কথায় এতো এতো মিল রেখে গান কোথা থেকে এনে দাও বলোতো? তুমি মিউজিপিডিয়া? দারুণ ভালো লাগার একটি গান, থ্যাংকু -{@

      1. মোটেই চাবি খুঁজতে যেওনা। দরোজা খুলে দেখবে যা কিছু সব পরিচিত ছিলো, এখন সব অপরিচিত লাগছে।
        কি দরকার হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে?

        দারুণ বললে তো! “মিউজিপিডিয়া” বাহ! আসলে গান রক্তের সাথে মিশে আছে, গাইতে পারিনা আজকাল আর যদিও। তবে গুনগুন করি, আর নিজের মধ্যে থাকা নিজেকেই শোনাই।

        ভালো রেখো তিলোত্তমা। -{@

      2. এভাবে এই পোঁড়া রোদেই দাঁড়িয়ে থাকতে বলছো? এমনিতেই হাত পা পুড়ে কয়লা হয়ে গেছে।
        আমার বহুদিন গান শোনা হয়না, শুধু মোবাইলে যা আছে তাইই শুনি। পর্যাপ্ত ডাটা থাকেনা ইউটিউবে যাবার। দোয়া করো আমার জন্যে নীলাপু।

  4. জীবনটা তবে থমকে থাক। কেন যাব না আমি! আমিই এক পথ তৈরি করব। সে পথের প্রথম যে ঘরটি সে ঘরেই আমার বসবাস হবে। আমার পথে আসবে অনেক চেনা অচেনা মানুষ। আবারও সব হেসে উঠবে।
    দারুন লিখেছো। -{@
    আদর নিও।

    1. পথ যখন আমার, বাড়িও না হয় নতুন করে আমিই করে নেবো। বেদখল করে লাভ কী? 🙂
      সুন্দর লেখো আবার সুন্দর মন্তব্যও। প্র্যাকটিস করো বুঝি?

  5. নিজকে ফিরে পাচ্ছেন দেখে ভাল লাগছে।
    চাবি নিরুদ্ধেশ!
    সামলে চলুন নিজকে।
    কবে আবার নিজকে নিজেই হাপিস করে ফেলেন। কে লিখবে তখন আপনার নিরুদ্ধেশ খবর?
    শুভ কামনা।

    1. ভালো বলেছেন সবকিছুর সিম্পটম প্রকৃতি আগেভাগেই দেয়। হারালেও আর সমস্যা নেই, কেউ খুঁজবেনা।
      আপনার জন্যেও শুভকামনা।

  6. মন্তব্যটি যখন লিখছি এর কিছুক্ষণ আগেই একজনের সাথে কথা হচ্ছিলো। বেশ অনেকক্ষণ কথা হয়েছিল। কথার প্রসঙ্গে অপরপ্রান্তের তিনি বলেছিল যে, সহজ / সাবলীল শব্দে কোনো লেখাকে বলিষ্ঠ করে তোলা বেশ কঠিন। যখন কেউ তুলতে পারে তখনই শিল্প হয়ে উঠে। সহমত হয়েছিলাম। কথাগুলো এজন্য বললাম এখানেও আপনি ঠিক এ কাজটিই করেছেন, সহজে গড়েছেন বলিষ্ঠ লিখনী। পড়া শেষে রেষ থেকে গেছে, পাঠকমনে ভাবনার বীজ বুনে দিতে পেরেছেন। বেশ চমৎকার একটি লেখা। এমন আরো আরো চাই। শুভ কামনা।

    1. এতোটা ভালো কি হয়েছে? কি জানি! এখন লেখালেখির মুড এসেছে তখন, যখন আমি খুব ব্যস্ত। আপনি সহজ কথাও বলিষ্ঠ করে বলেন 🙂

  7. আমার লেখা সব হারায়ে যাচ্ছে! 🙁 সে সব কি তোমার কাছে চলে যাচ্ছে? :p ;?
    আমার মাথায় এমন বিষয় আসে না কেন? সেদিন তো আমিও ট্রলির চাবি হারাইছিলাম!
    বুবু হারায়ে যাওয়া চাবি পাইলে কই? হাটতে হইছে নিশ্চয় অনেকটা?
    আহারে বেচারা!!!

    1. তোর লেখা আমার কাছে এলে আমি উড়তাম রে। তুমি নিজেও জানিস না তুই কতো ভালো লিখিস।
      হ্যাঁ অনেক হাঁটতে হয়েছিল। কান্না পাচ্ছিলো, তবু কিছু করার ছিলো না।
      এরপর থেকে চাবি হারালেই লেখা দিবি 😀

মন্তব্য করুন