ফেলে আসা দিন গুলো

FB_IMG_1453802357909
আবার যদি ফিরে পেতাম
সেই সোনালি দিন গুলি
দৌড়ে যেতাম দোলনার কাছে
লেখা পড়া সব ফেলি।

গাছের সাথে লতার সাথে
ভাব করিতাম কত,
আবার যদি পেতাম সময়
ছেলে বেলার মত।

মায়ের মুখের সেই বকুনি
খেতে ইচ্ছে করে,
মা থেকে আজ আমি থাকি
যোজন যোজন দূরে।

ছেলে মেয়ে মিলে আমরা
হল্লা করতাম মাঠে,
দুই পাড়ার ছেলে মেয়ে
আসত সবাই ছুটে।

সন্ধ্যা বেলা ফিরে যেতাম
আপন আপন ঘরে,
সে সব কথা পড়লে মনে
মনটা কেমন করে।

মোট পড়েছেনঃ ১,৬২২জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. উহু এখানেই শেষ করা ঠিক হলোনা। আরো কিছু বলার ছিলো, কিংবা আমাদের শোনার ছিল। ফেলে আসার সেই দিনগুলিতে আর কোনদিনই ফিরে যাওয়া হবেনা। 🙁
    আপনি তো দেখছি বেশ ছন্দ লিখেন। 🙂
    মেয়েদের সাথে ধাক্কাধাক্কিতে বুঝি দোলনায় জায়গা পাননি?

  2. আহ! কী দারুণ ছন্দময় লেখা।
    আপনার লেখা পড়লেই নিজেকে বনফুল মনে হয়। ইচ্ছে করে গুনগুনিয়ে গাই, “ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো”। 🙂

  3. মডেল হিসেবে তো দিয়েছেন ঋতুপর্ণ ঘোষের বিখ্যাত চোখের বালি সিনেমার দুই “সই” বিনোদিনী আর আশালতার ছবি । ফেলে আসা দিন গুলোতে ভাইজানেরও কি “সই” পাতানোর স্মৃতি আছিল নাকি ?

মন্তব্য করুন