যা ইচ্ছে তাই

কোন একদিন হেঁটে যাওয়া বিকেলবেলা
গায়ে মেখে বর্তমান,
সদ্য মুছে যাওয়া মিথ্যের আলো,
চিনবেনা কেউ, তবু আনন্দের সুরে গাওয়া
যাক ভুলে সব, ভুলে যাওয়া ভালো…

আজো দেখি লাল ফিতে দুই কলাবেনীতে
খুঁজে ফেরে সে
ও.. ও.. ও আইসক্রিমওয়ালা, ঝালমুড়ি;
দিন হারিয়ে, দিনকে হারিয়ে স্বপ্ন দেখে যায়
হয়েছিল যার স্বপ্নেরা ফেরারি …

হাত দুটো মুঠো করি, চোখ দুটো ঢাকি
সান্তা আমি যেতে চাই চাঁদে,
সাথে আমার “তুই”…
ঘুম ভেঙ্গে দেখি পুরনো জানালা
ভেগেছে সান্তা চন্দ্রালোকে, সংগে হরিণ দুই…

ধীর জলের দিকে তাকিয়ে রই..
কোথায় কোন ঘাসফুল অরন্যে
হারিয়ে গেছে পাহাড় ছায়া বুকে
আমার আয়নাসই..

ফোঁটা ফোঁটা জলের গায়ে
টুকটুকে রঙ্গের আঁকাআঁকি,
পৃথিবীর সব রং গায়ে মেশা তার
ভাবছি তারে বাবুই বলে ডাকি..

ঈশ্বরের সাথে আমারো রয়েছে এলোমেলো কিছু কথা
গোপন কথার খোলসে;
জানো তুমি? বন্ধুবর হাত দেখে বলেছিল,
“আমার রয়েছে তুমিপ্রীতি, নয়তো তোমার আমিপ্রীতি”
আমি হেসে বলেছিলাম, গোপনেরও থাকে গোপন
আগলে রাখা বাক্সে…

মোট পড়েছেনঃ ৯৫৭জন আজ পড়েছেনঃ ০জন

৫৬টি মন্তব্য

  1. এগিয়ে যান। এঁকে যান অবিরাম। তুলি, রঙের পাশাপাশি সুরও নিতে পারেন। আজ সকালের গুনগুনটি শেয়ার করছি আপনার লেখা পড়ে। এ আপনার শোনা বলে ধরে নিয়েও শেয়ার করছি।
    https://www.youtube.com/watch?v=0XQFukUuN_Q
    ভাল লিখেছেন।

  2. “আমার রয়েছে তুমিপ্রীতি, নয়তো তোমার আমিপ্রীতি”
    আমি হেসে বলেছিলাম, গোপনেরও থাকে গোপন।
    অনেক গভীরের কথা
    পাগল হতে বুঝি আর দেরী নাই -{@

  3. ছবিতে হাত ভালই পাকিয়েছেন
    হাত কাঁচা একজন ছবির প্রশংসা করে ফেললাম
    ব্যাপারনা
    টক শোতে দেখি আলুর ব্যবসায়ী চিকিৎসার উপর বিশেষজ্ঞের মতামত দেন 🙂

    ছবির সাথে লেখা গুলো সুন্দর
    শেষেরটা বাদে অন্য সব গুলোতেই ছন্দের মিল।
    লেখার ভাবের সাথে অন্য ব্লগারের লেখা,আইডি মিলিয়ে চমৎকার একটি পোষ্ট দিলেন।

    1. এটা হচ্ছে কিলিয়ে পাঁকানো, অনেক অনেক দূর যেতে হবে আরো। আপনার কাঁচা হাতের পাকা ছবি কিন্তু আমি দেখেছি। আলুর ব্যবসায়ী নিয়মিত ডাক্তারখানায় গেলে একদিন তো বিশেষজ্ঞ হবেই 🙂
      ছন্দে ছন্দে ধন্যবাদ জানাচ্ছি।

  4. আহ্‌ এমন পোস্ট দেখে,পড়ে মন জুড়ায়।আরো লাগে ভাল যখন লেখার মাঝে আমাকেও খুঁজে পাওয়া যায়।
    আমার আছে তুমিপ্রীতি,তোমারও আছে আমিপ্রীতি…।
    এইতো আর কী বলবো…
    গোপনের মাঝে দুব দিয়েও কত কী বুঝে যাই…। 🙂 -{@

    1. কিছুই তো তবে আর গোপণ রইলো না 🙁
      সুন্দর গুলো পোস্টে জুড়িয়ে দিয়েছি, ইহা গোপণ চালাকি। 🙂
      এতো সুন্দর মন্তব্য পেলে আমারও মন ভরে যায়। (3

  5. উফফফফফফফফফফ কীভাবে পারো এমন সব সুন্দরের জন্ম দিতে আপু ;?
    সবগুলো ছবি সুন্দর, তবে ৩নং ছবিটা আমার খুব ভাল লেগেছে -{@
    লেখার কথা কী বলবো-এককথায় অসাধারন–৪নং আর ৬নং লেখা দুটো সাংঘাতিক সুন্দর হয়েছে (y)
    সবশেষে তোমার লেখায় নিজেকে দেখে আনন্দ লাগছে \|/

    1. চাঁদের প্রতি তোমার আলাদা টান আছে জানি আমি 🙂
      আমি লাকি সত্যি চাঁদটাকে অই সময় ফ্রেমে পেয়ে গেছি, এটি আমারও পছন্দ। টুকটাক ছবি তুললেই তোমাদের দেখাতে মন চায়, ভালো মন্দ জানিনা। লেখাগুলো তোমার মতোই খেয়ালী টাইপ। খুব সুন্দর করেই প্রশংসা করতে শিখেছে আমাদের পরী মেয়েটা। (3

      1. হুমমমম চাঁদের জন্য আমি চন্দ্রাহত সবসময়(3
        আমি প্রথম ভাবনায় পড়ে গেলাম কিভাবে এই ছবি তুমি তুলেছো?-তুমি সত্যি অনেক লাকী আপু–তোমার সবকিছুই অনেক সুন্দর, আমি কিন্তু একটুও প্রশংসা করছি না, তবে সত্যি বলছি (3
        ছবিটা কিন্তু আমি নিয়ে নিলাম লেখাটা সহ আমার এফবি কাভারের জন্য, এখন বাকী শুধু তোমার অনুমতিটুকু আপু 🙂

        1. আমি কারো কারো কাছ থেকে অনুমতি নিইনা, কেড়ে নিই। 🙂
          চন্দ্রাহত খেয়ালী মেয়ের প্রশংসায় আমি ভেসে গেলাম। তোমার সবকিছুও সুন্দর, লাভু পরী (3

  6. যা ইচ্ছে তাই মন্তব্য করে ঘুমুতে গেলাম।ভোরে এসে এলোমেলো কিছু বলে যাবো।একটু না বললে খারাপ দেখায়,তাই বলে যাই,আপনি খুব ভালো লেখেন -{@

    1. একটুও খারাপ দেখায়না। আপনি পড়েছেন এটা জানলেই আমি খুশিতে বাকবাকুম হবো। আপনি এলোমেলো কিছু কথাও সুন্দর গুছিয়ে বলেন।

  7. এটিই আপনার যা ইচ্ছে তাই!আপনার ইচ্ছেগুলোও খুবই সুন্দর।ছবির সাথে মিলিয়ে কয়েকজন সুন্দর মানুষের লিংক দিলেন 🙂 এলোমেলো কিছু কথার লেখাইয় একটু ছন্দ দিলেই সব লেখা ছন্দ পুর্ন হয়ে যেত -{@ (y)

    1. আপনার খেয়াল ভালো বেশি। ওটাতে ছন্দ ঠিকমতো লাগেনি। হ্যাঁ মানুষগুলো সুন্দর, আমার পছন্দের। আপনিও আমার পছন্দের। ভালো থাকুন, যা ইচ্ছে তাই স্বপ্ন দেখুন।

  8. আপু কদিন ধরে খুব ব্যস্ত ছিলাম। ব্লগে আসা হয় নি। কিন্তু আজ যখন খুজে খুজে লেখা পড়ছিলা।

    আপু এত্তগুলা লাভু আপু (3 (3 (3 আপনার লেখাতে আমি, সেকি
    মজার বেপার। 😀 \|/

    1. লেখাতে না থাকলেও মনেতো আছো। ব্যস্ততার মধ্যেও খুঁজে খুঁজে লেখা পড়ছো এটাই যে আনন্দের। তোমাকেও এত্তোগুলা লাভু। (3

  9. ” ফোঁটা ফোঁটা জলের গায়ে
    টুকটুকে রঙ্গের আঁকাআঁকি,
    পৃথিবীর সব রং গায়ে মেশা তার
    ভাবছি তারে বাবুই বলে ডাকি.. ” (y) -{@ (3
    কি বলবো বুঝতে পারছিনা,মিস ইউ আপু -{@

মন্তব্য করুন