হৃদয়ের রঙ

হৃদয়ের রঙ কি?
যদি বলো নীল-
তবে এ আকাশ তোমায় দিলাম,
হৃদয় যদি হয় সাদা
শরতের মেঘের ভেলায়
ভাসিয়ে দিলাম
ভালবাসার বারতা,
দুপুরের রোদে
কাঁশ ফুলের নরম ছোঁয়ায়।

হৃদয়ের রঙ কি?
যদি হয় সবুজ–
তবে এ প্রান্তর তোমায় দিলাম,
হৃদয় যদি হয় লাল
তবে এ বক্ষ চিড়ে দিলাম,
রাঙ্গিয়ে নিও দু‘হাত
রক্তিম আভায়।

হৃদয় যদি হয়-
বয়ে চলা কোন এক
চঞ্চলা নদী
তবে সে নদীর স্রোতে
তোমায় ভাসিয়ে দিলাম,
হৃদয় যদি হয়-
গোধূলী বেলায় সূর্যের কারুকাজ
তবে সে ক্ষন তোমায় দিলাম,
গোধূলী মেখে নিও
তোমার সুরভিত কোমলতায়।

হৃদয় যদি হয়-
শীতের সকালে নরম ঘাসে
জমে থাকা শিশির বিন্দু
তবে সে সকাল তোমায় দিলাম,
হৃদয় যদি হয়-
কোন এক পড়ন্ত বিকেলে
সূর্যের ছায়া
তবে সে বিকেল তোমায় দিলাম,
হৃদয় যদি হয়-
আমার বুকে
তিলে তিলে জমানো ভালবাসা
তবে তা তোমায় দিলাম,
রেখে দিও
তোমার মনের মনি কোঠায়।

মোট পড়েছেনঃ ৮৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. ভাই অসাধারন রঙের কবিতা লিখেছেন।
    কিন্তু আফসোস আজ পর্যন্ত কোন রং দেখা হল না।
    শুধু হলুদ রং ছাড়া কারন আমি হিমু তো আর আমার রং হলুদ।

      1. ভাইয়া উনি আপনার লেখার কথা বলেছেন।
        মাঝ বরাবর সুন্দর করে সাজিয়ে লিখেছেন
        উনি আপনার সাজিয়ে মাজ বরাবর লেখার ডিজাইন এর কথা বলেছেন।

  2. ছোট ছোট কবিতা থেকে হঠাৎ বড় কবিতা। ভাল লাগল।

    কবি আর হৃদয় যদি হয় বিষন্ন ঘুঘু ডাকা দুপুর কিংবা গভীর রাতের পূর্নিমার চাঁদ একা তখন?

মন্তব্য করুন