স্বগতোক্তির বীণ

 

তাজা কবর দেখে থমকে যেয়ে কাছে ঘেঁসে দাঁড়াই,
দেখি, লবণ-চোখ-স্বজনেরা ছুঁড়ে দিচ্ছে
মুঠো মুঠো মাটি, কান্না উগড়ে, চেপে রেখেও;

অশ্রুহীন আমি! ভাবি————-
রোজ ই তো কত কত কত্তজন হারিয়ে যাচ্ছে
মৃত্যু-নিয়ম মেনে,
অনাথ শিশু আর অকাল বৈধব্যরা ও সংখ্যা বাড়াচ্ছে;

ঘাটের মরারা ও বেহদ টিকে যাচ্ছে
বেপরোয়া ব্যারাম কে তুচ্ছ-তাচ্ছিল্যের তুড়ি মেড়ে,
বিরহ কাতরতার সর্বান্তকরণে;

শুধুই ফেলে আসা আলোক আলোক প্রেমম প্রথম সুখ মুহূর্তগুলোতে
ফিরেও যেতে চায়, নির্জনতার সুখ-চুম্বনের হাত ধরে ধরে,
অসম্ভব-স্বপ্ন জেনে-বুঝেও স্মৃতির বৈঠকখানায় গা-এলায়,
অমরত্ব যখন শুধুই হাসে
অলীক যাপনের সামান্য যতিচিহ্নহীন স্থায়িত্বে;

স্বগতোক্তির বীণ বলছে, আসতে হবে তো বাছা!! তৈরি তো?

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. আমাদের আত্মোপলব্ধি গুলোই শুধু লিপিবদ্ধ রেখে যাই…. ” ঘাটমরারাই ঠিক টিকে যায়…. ব্যামোর মুখে তুড়ি মেরে।”

    ধুর…. আমিও ভুলেছি মন্তব্যের ভাষা। খুড়িয়ে চলতে চলতে দুপায়ে হাঁটা শুরু করলেই আবার ফিরব স্বমহিমায়। ততদিন একটু সহ্য টহ্য কইরেন আর কী!!!

  2. গভীর অনুভবের প্রকাশ। সবাই কে ফিরে যেতে হবে। অমরত্বের বর কে পেয়েছে কবে। সঠিক মন্তব্যের পেলাম না ভাষা। জানিনা এলোমেলো লিখে রেখে গেলাম।

    1. ডাক শুনি বা না শোনার ভান করি, ফিরতে আমার হবেই।
      আরে ভাষার কী আছে!! আপনি ঠিক ঠাক বুঝে ফেলেছেন, এটাই অনেক।
      ভাল থাকুন এ সময়ে।

  3. মৃত্যু জেনেও মন চির অমরত্ব খুঁজে
    এটাই হয়তো জগতের মোহ।
    সুন্দর অনুভবে অনন্য সৃজন।
    আন্তরিক শুভ কামনা জানবেন সতত।

  4. সবাইকে ফিরতে হবে চিরস্থায়ী ঠিকানায় এই জগতের মোহমায়া কাটিয়ে। এ মায়া কাটানো খুব কঠিন । শুভ কামনা নিরন্তর

মন্তব্য করুন