ও তাই!
হাহাহাহা
কেন এত হাসাও আমায়?
নাকি আমায় নিয়ে উপহাস করো?
প্রতি পদে পদে যেভাবে আমায় নিয়ে তোমরা ঠাট্টা করো,
যদি তুমি বলতে তুমি একটা অপদার্থ!
তাহলে বুঝে নিতাম তুমি ভালই বলেছ,
সরি, তোমার কথায় আমি আজ কান দিচ্ছি না।
কি? এত চিন্তা কর কেন, আমায় নিয়ে?
আমার ভরসায় কেন এত রাত্রি জাগো?
কিছু একটা করে দেখাবো, এই ভেবে বসে থাকো?
রাতের পর রাত কাটিয়ে দাও না খেয়ে,
যখন শূণ্য হৃদয়ে, ক্লান্ত শরীরে নীড়ে ফিরি
তখন ও তোমার উৎসুক চোখের চাহনি আমায় বিরক্ত করে,
সরি, তোমাদের দেবার মত আমার আর কিছুই নেই।
নাহ! কেউ বুঝবে না হয়তো আমার কষ্ট
করবে না কেউ আপোস
হয়তো সবাই চাইবে অনেক অনেক সাফল্য,
কিন্তু, হয়তো অজানাই থেকে যাবে এর পিছনে থাকা একেকটা মুহুর্তের কথা
হয়তো অজানাই থেকে যাবে একেকটা দীর্ঘশ্বাসের অজানা কাব্য
জীবন যুদ্ধে হয়তো পরাজিত সৈনিক আমি,
সরি, বিদায় জানাবো বলে আর একবার এসেছি তোমাদের কাছে।
বিদায় বললেই বিদায় হয় নাকি ?
ছয় মাস পার করে !
কেমন আছেন হেলাল ভাই? দিনকাল কেমন যাচ্ছে ?
আমি ভালো আছি কিন্তু আপনি ?
আলহামদুলিল্লাহ, ভাল
সরি, বিদায় জানাবো বলে আর একবার এসেছি তোমাদের কাছে।
এতটা জীবনের প্রতি অনিহা কোন পুরুষের লক্ষন নয়।ভাঙ্গা-ঘাত প্রতিঘাতই জীবন এর সহজ সমাধান মৃত্যু।সুন্দর কবিতা।
ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন
সুন্দর কবিতা। -{@
ধন্যবাদ
স্যরি আমরা বিদায় দিতে পারছি না। ভালো লেগেছে।
ধন্যবাদ 🙂
এতো তারাতারি হেরে গেলে চলবে কেনো?
বিদায় দিতে পারলাম না, শ্বাসের সাথে দীর্ঘশ্বাস থাকবেই, এটাই জীবন।
ঠিক বলেছেন।
ধন্যবাদ
উহু —– কোন বিদায় নয় ——বিদায় বললেই বিদায় পাওয়া যায় না ——
🙂
সৈনিকরা এত সহজে হেরে যায়না ।
বিদায় দিচ্ছিনা আমরা —
শুভ কামনা ।
ধন্যবাদ ভাই 🙂