লগ্নভ্রষ্ট অঞ্জলি

একদিন ভালোবেসেছিলাম
কেউ দেয়নি- অভুক্ত ফিরেছি শেষে
ক্ষোভে অভিমানে পরেছি মুখোশ
প্রপঞ্চ-মোহে ঢেলে দিলে উজাড়

স্যাঁতস্যাঁতে বুকের আড়াল
উমেল হৃদয়- গোপন রত্ন খুতি
ব্যাকুল নখে খুটে খুটে খুলে দিলে সবই
সখা, স্বামী, প্রেমিক, স্বপ্নপুরুষ
অথবা দেবতার মতো করে

পেছনে প্রবল হাতছানি- জৌবিক আলোড়ন
বালুকাবেলায় এঁকে যাওয়া পদচিহ্ন মুছে ফেলে
এগিয়ে যাচ্ছি কেবল নিবিড় নির্জনে
আটপৌরে পাথর চোখে আজ কোন উদ্ধৃতি নেই
স্বপ্ন নেই বাঁধার

মোট পড়েছেনঃ ৬৬৬জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. কবিতা কিন্তু অসাধারণ হয়েছে। ভাল লাগলো কিন্তু ভাইয়া কিছু মনে করবেন না যতি চিহ্ন ছাড়া আমার মতে কাব্যের ভাবের মাঝে লঘুতা চলে আসে। শুভচ্ছা রইল।

মন্তব্য করুন