অনাদিরাতের জঠরে

সাদিক মোহাম্মদ ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১০:০০:১৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

শিশুটির চোখে অনন্ত নীলিমা
ছেঁড়া চাদর জড়িয়ে ঘুমে বিভোর দেহপসারিনী
অবিশ্রান্ত মা

পাশেই অনেকে- এবং আরও কোথাও
আরও অনেকেই যথারীতি ব্রহ্মাণ্ডের দিকে মুখ করে
পড়ে আছে নিশ্চল- অনাদিরাত

শিশুটিও বড়ো হবে
ল্যাম্পপোস্টে অসাড় হেলে থাকা
মাতাল লোকটির মতো ধুকে ধুকে ফুরোবে জীবন
সবশেষ নিঃশ্বাস

জন্মান্ধ আকাশ দেখবে না কোনোদিন

৮১০জন ৮১০জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য