রাতের বেদুইন হবো

 

বেদুইন রাত! না-তো!
রাতের বেদুইন হবো প্রমত্ত কলেবরে,
পুষে রাখা রক্ত-ক্ষরিত-হৃদয়ের রক্ত ছিটাবো
ক্ষতাক্ত-যন্ত্রণার নান্দনিক ঐশ্বর্যে;
নক্ষত্রলোকে ছড়িয়ে দেবো আলোর ঝর্ণা।

গাঢ় নিদ্রা ফেলে দেবরাজ ইন্দ্র
বিস্মিত চোখে ভাববে, ভুল দেখছি না-তো!

দীঘল কিরণ-বার্তা পাঠাবো
পরীদের দেশে, ভালোবাসার নীল-খামে,
ঊষার-তোরণ খুলে দেয়ার আগেই চাই
সৌন্দর্য-পরীদের তপ্ত নিঃশ্বাস;

চুপচাপ নিস্তব্ধতার বিশীর্ণ-শীতে
ভালোবাসার মুঠি মুঠি স্বর্ণরেণুতে
পেলব বুকের নীরব-নিবিড় উষ্ণ-পরশে;
ক্ষত-অগ্নি দপ করে নিভে যাবে!
উচ্ছল প্রাণের উৎসবে।

ছবি নেটের;

মোট পড়েছেনঃ ১,৩০৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কেউ কেউ মহামরণের মহারণে ক্ষান্তি দেয়, আর কেউ কেউ সেই ক্লান্তিতে উষ্ণতার আলিঙ্গন খোঁজে। নিজেকে প্রস্তুত করে আরো একটি যুদ্ধের অনুক্রমনিকায় । শুভেচ্ছা সতত ।

  2. দীঘল কিরণ-বার্তা পাঠাবো
    পরীদের দেশে, ভালোবাসার নীল-খামে,
    ঊষার-তোরণ খুলে দেয়ার আগেই চাই
    সৌন্দর্য-পরীদের তপ্ত নিঃশ্বাস;

    দারুণ লিখেছেন ………..

  3. পরীদের তপ্ত নিঃশ্বাসে পুড়ে গেলে এত সুন্দর কবিতা কোথায় পাব? বেদুইন রাতে আলোর ঝর্ণা সবার জন্য মঙ্গল বয়ে আনুক। ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতার জন্য

  4. বেদুইন রাত! না-তো!
    রাতের বেদুইন হবো প্রমত্ত কলেবরে,
    পুষে রাখা রক্ত-ক্ষরিত-হৃদয়ের রক্ত ছিটাবো
    ক্ষতাক্ত-যন্ত্রণার নান্দনিক ঐশ্বর্যে;
    নক্ষত্রলোকে ছড়িয়ে দেবো আলোর ঝর্ণা।

    তাই হোক। মন্দ কেন হবে? আলোর ঝর্ণা বলে কথা! মুগ্ধতা কমেনা।

  5. দীঘল কিরণ-বার্তা পাঠাবো
    পরীদের দেশে, ভালোবাসার নীল-খামে,
    ঊষার-তোরণ খুলে দেয়ার আগেই চাই
    সৌন্দর্য-পরীদের তপ্ত নিঃশ্বাস;

    মুগ্ধতা রেখে গেলাম শ্রদ্ধেয় কবি ছাইরাছ দাদা। সাথে রাখলাম অজস্র শুভকামনা।

মন্তব্য করুন