মেয়ে মানুষ

আমি কখনো পায়ে নুপূর পরি না,
হাতে চুড়ী কিংবা কানের দুল।
আমি কখনো মেয়ে হতে চাই নি অথবা মেয়ে মানুষ
আমি শুধু মানুষ হতে চেয়েছি,শুধুই মানুষ।
আহা! তোমাদের কোণ ভাই নাই?
ছোট বেলায় অনেক শুনেছি এ কথা।
আমি তোমাদের সমবেদনার মানেটাই বুঝি নাই কোন দিন।
তোমাদের অবজ্ঞা টুকু ঠিকই বুঝেছি।
তাই আমি শুধু মানুষ হতে চেয়েছি,শুধুই মানুষ।
আমি রং,বেরং হাজার প্রসাধনী ছুঁয়েও দেখিনা।
আমি তোমাদের চোখের খাদ্য হতে চাই না
আমি হতে চাই না নরম বিছনার মত আমাদায়ক কিছু
তাই আমি আমার গহীনের অন্দর সাজাই।
শুদ্ধ থেকে শুদ্ধতর করি আত্মা।
পায়ের নুপূর আর হাতের চুড়ির শিকল দিয়ে আমায় বাঁধতে পারবেনা।
আমি মেয়ে মানুষ না আমি মানুষ হতে পেরেছি।

মোট পড়েছেনঃ ৯২০জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ভালোই হয়েছে। লিখতে হবে নিয়মিত।
    আমাদের পরিচিতি হোক প্রকৃত মানুষ হিসাবে।

    আগের লেখার সব মন্তব্যের উত্তর দিতে হবে।

  2. দারুন লিখেছেন, সবগুলো কথাকেই নিজের কথা মনে হয়েছে।
    ভাই নেই বলে ছোটবেলায় মা আমাদের শার্ট পড়িয়ে রাখতেন, এটা এখনো যন্ত্রনা দেয় আমাকে।

  3. পায়ের নুপূর আর হাতের চুড়ির শিকল দিয়ে আমায় বাঁধতে পারবেনা।
    আমি মেয়ে মানুষ না আমি মানুষ হতে পেরেছি।
    খুব সুন্দর আত্ত্ব সমালোনমুলক কবিতা।

      1. না ঠিক এমন না, আগেও ভালো লিখেছেন তবে এবার তার চেয়েও ভালো হয়েছে, আমার ক্ষুদ্র মত মস্তিস্কের মতে বুঝি যে আমরা ভাঙ্গি, যে কোন একটি লেখার পর সেটাকে ভেঙ্গে তার পরবর্তী লেখাটি সদর্পে দাঁড়াবে, সবার সব লেখাই ভালো হয় শ্রদ্ধেয়। আপনিও অনেক ভালো লিখেন যেমনটি এবারও লিখেছেন।

মন্তব্য করুন