সত্য কথন

গুড স্যাম হসপিটালের বিছানা থেকে আকাশ দেখা যায় না। জানালায় ভারী পর্দা দেয়া।আমার রুমে সব সময় আলো জালানো থাকে।তাই দিন কি রাত বোঝার কোন উপায় নাই। গত তিন দিন আমি এই বিছানায় শুয়ে আছি। ঘর থেকে হাজার মাইল দূরে পরিবার,পরিজন হীন।বাইরে একটানা বৃষ্টি হছে। ছোট্ট এই পাহাড়ি শহরে বলতে গেলে প্রতিদিনই বৃষ্টি হয়। খুবই বিরক্তিকর। [বিস্তারিত সত্য কথন]

মেয়ে মানুষ

আমি কখনো পায়ে নুপূর পরি না, হাতে চুড়ী কিংবা কানের দুল। আমি কখনো মেয়ে হতে চাই নি অথবা মেয়ে মানুষ আমি শুধু মানুষ হতে চেয়েছি,শুধুই মানুষ। আহা! তোমাদের কোণ ভাই নাই? ছোট বেলায় অনেক শুনেছি এ কথা। আমি তোমাদের সমবেদনার মানেটাই বুঝি নাই কোন দিন। তোমাদের অবজ্ঞা টুকু ঠিকই বুঝেছি। তাই আমি শুধু মানুষ হতে চেয়েছি,শুধুই [বিস্তারিত মেয়ে মানুষ]

জানাজা

আমাদের বরিশালের অদূরে চরমোনাই নামক একটা গ্রাম আছে। গ্রামটি মোটামুটি রকম বিখ্যাত। কারন চরমোনাইর পীর সাহেব।পীর সাহেবের বিশাল আস্তানায় সুরম্য অট্রালিকা আর বিত্ত বৈভবের ছড়াছড়ি। এখানে কয়েক হাজার গরীব এতিম ছাত্র পড়াশোনা করে। কি যে পড়াশোনা করে তা আমি বলতে পারবানা। কারন সারা বছর এই ছা্ত্র্ররা হুজুরের রাজনৈতেক আর অর্থনৈতিক কাজেই ব্যস্ত থাকে। হুজুরের সমস্ত [বিস্তারিত জানাজা]

আমেরিকা

আমেরিকা সম্পর্কে আমার বরাবরের ধারনা ছিল ঐখানে বার মাস ই শীত থাকে। তাই প্রায় দুই মাস ধরে ঢাকার বাজারে যত ধরনের শীত বস্ত্র পাওয়া যায় সব কিনে চার লাগেজ ভরে ফেললাম। কোথায় কী , জন অফ কেনেডি বিমানবন্দর নামার পর দেখি চৈত মাসের দাবদাহ। চারিদিকে সব স্বল্পবসনাদের ভীড়ে আমি ভারী জ্যাকেট পরে দরদর করে ঘামছি। [বিস্তারিত আমেরিকা]