ভীষণ নকল মেঘ

 

রূপোলী বৃষ্টিময় রাতজাগা ভীষণ রাত্রি,
নির্ঘাত আমি ছাড়া কেউ-ই আর জেগে নেই;
মুহূর্তগুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছি,
ভাঁজ করা কোন বনভূমি পেলে একান্তে
বিছিয়ে দেব সময়ের দীর্ঘতা নিয়ে একটু একটু করে;

এমন করে করে একদিন হয়ত আলগোছে তাঁবু গুটিয়ে
নেবে সবুজ বনভূমি নিমজ্জিত দুধেল শ্রান্তির শান্তি এড়িয়ে
সাদা-কালোপনা মুহূর্তগুলো স্মৃতির জলে ভেসে ভেসে
ব্যস্ত সীমানা পেরবো
ভীষণ নকল মেঘেদের মসৃণ সকাল সন্ধ্যা বিচরণে;

বিষণ্ণ চোখ পান করে করে ক্ষয় হতে থাকা
সুদূর স্বপ্নের সলিল সমাধি সে-তো হবার নয়;
ঘুম পাড়ানি গান শিখে রেখে ছিলাম সেই-ই কবে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮১২জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. এমনিতেই এই মেঘ-বৃষ্টি-রৌদ্রের খেলায় মনটা বিষণ্ণ তারমধ্যে আপনার এই তাঁবু গুটিয়ে চলে যাওয়া খারাপ লাগলো তবুও যদি নতুন জায়গায় মন শান্তি পায় , প্রশান্তি খুঁজে পায় তবে তাই হোক। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

  2. বিষাদের ছায়া
    যেন তা কেড়ে চলেছে গহীনের মায়া।
    তবুও এভাবেই চলে চলনের পথ
    হয়তো থেমে যায় শেষে জীবনের রথ।
    মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।

  3. এ কোন বিষন্ন পথিকের দেখা,বিষাদের ছোঁয়ায় মায়াভরা লেখা।
    পথ চলতে চলতে হোচট খেয়েও পথ চলা,কখনো কখনো অনেকটা সময় থমকে যাওয়া গতি ফিরে পেয়ে আবার চলা।একদিন সব কিছুই থেমে যাবে রয়ে যাবে শুধুই শূন্যতা।
    দুঃখ জাগানিয়ার মাঝেও শান্তির ছোঁয়ায় প্রশান্তি খুঁজে পাওয়া।ভাল ও নিরাপদে থাকুন শুভ কামনা সব সময়।

  4. কবিতার ভাব বোঝা কঠিন। বিষাদের মায়াজালে বেঁধে আছে জীবন।এ মায়া জাল ছিন্ন করা যায় না। শুধু ভোরের প্রতীক্ষায় কেটে যায় জীবন। শুভ কামনা।

মন্তব্য করুন