বৃষ্টির বরণ (৭)

 

ছাঁট-লাগা বৃষ্টি এড়াতে/গা-বাঁচাতে
হঠাৎ স্মরণে আসা পড়শি-বাড়ী খুঁজি,
নিপুণ-নিঝুম ভেতর-ঘর না হলেও
এক চিলতে বারান্দায় হন্যে হই;
মনের অজান্তে স্মৃতির বিস্মৃতিতে।

এখন আবার ঝেঁপে আসা বৃষ্টির রিমঝিম
রিমঝিম নিবিড় গুঞ্জনে সুপ্রিতীময় নামতা,
বেজে ওঠে না, দূর-দেশে দূর-বনে হারিয়ে যাওয়া
বৃষ্টি-মৌগন্ধা কোন স্মৃতি ফুলে ওঠে না।

টিপ টিপ বৃষ্টির মিটমিটে হাতছানি
ঝাপসা-আধারের রূপকথা নিয়ে আচমকা
পেছন থেকে চোখ চেপে ধরে বলে না
বলতো কে?

বাদল-ভূত শর্টকাট রাস্তা দেখিয়ে
আধারের পাশে টেনে নিতে চায়,
হাত বাড়িয়ে ডেকে যায় অবিরাম
কী না কী কাজ আছে নাকি তার সাথে!!

ধেয়ে আসা বৃষ্টির এ সময়টুকুতে
মেছো-ভূতের হাতের ভাঁজা ইলিশ নয়
একটুখানি সরষে-মুড়ি পেলে ঠাণ্ডার ধাতটুকু
এড়ানো যেত, বৃষ্টি বরণের এই জলার-জংলায়
বট-পাকুড়ের কোলে।

মোট পড়েছেনঃ ৯৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. বৃষ্টি মানেই কবিতা
    বৃষ্টি মানেই কাব্য।
    রংতুলিতে যখন তখন মানের ক্যানভাসে আঁকবো। বৃষ্টি মানে উদাস দুপুর
    মায়ের কাছ ইলিশ খিচুড়ি বায়না।
    বৃষ্টি মানেই হাতটি ধরে তোর,ভিজবো চল যাই না।

  2. বৃষ্টি বিলাসী মন আনচান করছে বড্ড বুঝতেই পারছি। লেখকের সকল ইচ্ছে পূরণ হোক। দেশের মতন এত সুন্দর বৃষ্টি আর কোথাও আমি দেখিনি। উপভোগ করুন নিজের মতন করে।

    আর হ্যা, মুড়ি লাগলে বইলেন পাঠিয়ে দেব। মেশিনে বানানো নয়, বাসায় বানানো।☺☺

    1. মুড়ি দেখছি আপনার হাতের নাগালেই,
      ভাগ্যবান বোধকরি একেই বলে, জানানোর জন্য ধন্যবাদ।
      পছন্দের ঋতু বলেই একটি টান অনুভব করি।

  3. স্মৃতির বিস্মৃতিতে হারিয়ে স্মৃতির মৌগন্ধা ফুল খুঁজে না পাওয়ার অর্থ হলো, বৃষ্টি ভিজিয়ে ছিলো। কিন্তু বৃষ্টিতে কখনোই ভেঁজা হয়নি। এই অবস্থায় সরষে-মুড়িটাই বেস্ট অপশন। মনের দুঃক্ষে যদি চোখে-নাকে বৃষ্টি ঝরে পরে , তবে কাউকে কৈফিয়ত দিতে নতুন কপ্পো লিখতে হবেনা। 😀😀

    এতো জিরিয়ে জিরিয়ে লিখলে হবে! আরওতো তিনটা বাকি!! কবে দৌড়াবেন?

মন্তব্য করুন