বখাটেপনা

বখাটে ছেলেদের বখাটেপনায়
অতিষ্ঠ অনেক মেয়ে,
বলতে গেলে হয় যে বিপদ
বখাটে আসে ধেয়ে।

বখাটেপনায় কেউ বাধা দিলে
করে ছুরিকাঘাত,
ওঁদের অত্যাচারে মেয়েদের এখন
চলাফেরায় ব্যাঘাত।

স্কুলের সামনে আড্ডা মারে
করে দৌড়াদৌড়ি,
মাথার চুল বখাটে কাটিং
হাতে থাকে চুড়ি।

হাফপ্যান্ট পরে ঘুরে বেড়ায়
কানে থাকে দুল,
মেয়েদের দেখলে ইয়ার্কি মারে
তখন লাগে হুলুস্থুল।

মোট পড়েছেনঃ ১,০৩৪জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. বখাটেপনা কবিতা ভালো লাগলো দাদা। ইদানীং কিশোরগ্যাং এর কথা খুব আলোচিত হচ্ছে। অনেক গ্যাং ধরা পড়েছে এবং তাদের আইনের আওতায় এনে সংশোধনাগারে পাঠানো হচ্ছে। এটা ভালো উদ্যোগ।

    শুভকামনা জানবেন।

  2. বখাটেপনা সমাজে ভয়াবহ আকার ধারণ করছে। ক্রমশ এটি আরো বাড়ছে ।
    এ বিষয়ে সুন্দর কবিতা লিখার জন্য অসংখ্য ধন্যবাদ ।
    বখাটেপনা বৃদ্ধিতে নারীসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । যেমন : বেপর্দা ।

    1. হ্যাঁ দাদা, ওঁদের জ্বালায় সমাজের সর্বস্তরের মানুষ অতিষ্ঠ। কিছু বলতে গেলেও হয় বিপদ।
      গন্তব্যের জন্য অসংখ্য ধন্যবা।

  3. বখাটেপনা দুর করার জন্য আমাদের অভিভাবক দের সচেতন হতে হবে। ছেলেদের শিখাতে হবে, মেয়েদের কীভাবে সম্মান দেখাতে হয়? ওদের দোষ না দিয়ে, চলেন ওদের সচেতন করি

    1. আরজু মুক্তা দিদি, আমি সবসময়ই উঠতি বয়সের ছেলেদের বখাটে স্বভাবের জন্য তাঁদের পরিবারকেই দায়ী করে আসছি। কারণ নিজ পরিবারে থাকা একটি ছেলে ছোট থেকে হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে। হওয়ার সাথে নানান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কার সাথে আড্ডা দিচ্ছে এবং কী করছে, এসব বিষয়ে যদি ছেলেটির পরিবার বিশেষ নজর রাখে; তাহলে আর সেই ছেলেটি বাজে বন্ধুদের সাথে সঙ্গ দিতে পারবে না। বখাটেপনার স্বভাবও ঐ ছেলে ভেতরে উদয় হবে না। আপনার মন্তব্যের সাথে একমত হয়ে বলতে চাই, বখাটে স্বভাব হওয়ার পেছনে একমাত্র বখাটেদের পরিবারই দায়ী বলে আমি মনে করি। আজকে একটা খবর পড়লাম। তা এই মন্তব্যের বক্সে লিংক দিলাম, এখানে দেখুন ।

  4. বখাটে ছেলেদের থেকে বড়দের দ্বারা শিশু ধরসন ও নিরজাতন আরো বেশি মারাক্তক।
    বখাদের বখাতেপনা শাসন্দ্বারা বন্ধ করা হোক।

    1. মুজিব দাদা, আমি সবসময়ই উঠতি বয়সের ছেলেদের বখাটে স্বভাবের জন্য তাঁদের পরিবারকেই দায়ী করে আসছি। তাই বলতে চাই, বখাটে স্বভাব হওয়ার পেছনে একমাত্র বখাটেদের পরিবারই দায়ী বলে আমি মনে করি। আজকে একটা খবর পড়লাম। তা এই মন্তব্যের বক্সে লিংক দিলাম, এখানে দেখুন ।

  5. দাদা, একদম মনের কথা গুলো লিখেছেন। কোথাও যেয়ে শান্তি পাই না ভাগ্নি গুলো কে নিয়ে। পাশে অভিভাবক থাকার পরেও আজেবাজে কথা বলেই যায়। বিশেষ করে ঢাকার বাইরে গেলে সমস্যা বেশী হয়। অনেক ধন্যবাদ।

    1. শান্তি পাবেনই বা কী করে? ওঁদের জ্বালায় গোটা জাতির মনেই আগুন জ্বলছে। আজকে একটা খবর পড়লাম। তা এই মন্তব্যের বক্সে লিংক দিলাম, এখানে দেখুন ।

    1. ওঁরা বখাটেরা সবসময়ই চোখের সামনে ঘোরা-ফেরা করে দাদা। ওঁদের দেখলে শরীর শিউরে ওঠে! কিন্তু কিছুই বলতে পারি না।

  6. ঠিক বখাটেরা আজ মাথাছাড়া দিয়ে উঠেছে।
    আমার অনেক বন্ধু বান্ধব দেখি কুত্তার মতো হাঁক মেরে উঠে নিজের বোনকে দেখলেও ।

    শুভ বুদ্ধির উদয় হোক সমাজে

    1. এ অবস্থা থেকে বাঁচতে হলে সবার আগে আমাদের সামাজিক সচেতনতা অন্তত জরুরি বলে মনে করি।

      মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ জবাব।

মন্তব্য করুন