প্রেম

হাহাকার করা তীব্র যন্ত্রণার সাথে মিশিয়ে টুকরো টুকরো আবেগ
তোমাকে দেবো।
সঙ্গে দক্ষিণা বাতাসের প্রশান্তিমাখা আদর,
আর জড়িয়ে নেবো কোমলতর আহ্লাদী মায়ায়।
উষ্ণতা, আদর, মায়া-ভালোবাসা সবই তো পেয়েছো
কোথাও না কোথাও
আজ সেসব তোমাকে আমি দেবো,
কেন জানো?
ধ্যৎ বোকা বলতে হবে?
তোমার নিখাঁদ সত্যি তোমাকে পেতে চাই বলে,
দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—
ভালোবেসে দেখো আমায়,
পূর্ণ অধিকার এখানে তোমার।

হ্যামিল্টন, কানাডা
১৯ এপ্রিল, ২০১৫ ইং।

এটি বংলা বছরের আমার লেখা প্রথম কবিতা।বাসের মধ্যে বসেই লিখে ফেললাম আজ।
কবিতার সাথে মোবাইলে তোলা নীল ঘাস ফুলের ছবি ফ্রি…………11146231_654420361329712_400731499058260146_n1

মোট পড়েছেনঃ ৬৮৯জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. সুন্দর ছবি..
    প্রেম মাঝে মাঝে হঠাৎ করেই মনের মাঝে ঝড়বিহীন তোলপাড় শুরু করে দেয়..আপনার বাংলা বছরের প্রথম কবিতা দারুন হয়েছে..কবিতার মাঝে নিরব তোলপাড়ের আভাস পেলাম 🙂

  2. “তোমার নিখাঁদ সত্যি তোমাকে পেতে চাই বলে,
    দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
    মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—”
    বেশ ভালো লেগেছে…
    নীল ঘাসফুল আগে কখনো দেখি নি, দেখাও হয়ে গেল… আচ্ছা, আর কি কি রঙের ঘাসফুল আছে?

  3. ভালোবেসে দেখো আমায়,
    পূর্ণ অধিকার এখানে তোমার।’’——— ইস কি সুন্দর লেখাগো আপু, কত আত্নবিশ্বাস লুকিয়ে আছে লেখার ভাঁজে ভাঁজে

  4. আমাকে নিয়ে এমন করে ভাবার মত কেহ কি আসবেনা আমার জীবনে? 🙁 কোথায় পাবো তাকে? 🙁 কবিতা পড়ে আমার মন খারাপ হয়ে গিয়েছে হতাশায় 🙁

  5. ভালোবাসা কথা গুলো এত সুন্দর করে কেউ বলতে পারে…………?? আপনি পারছেন……… সুন্দর আপনার লেখার ধরন……… সত্যি বলতে কি………… এমন করে কাউকে ভালোবাসার কথা বলার লোভ হচ্ছে………… শুভ কামনা

  6. তুমি টা দেখছি বেশ ভাগ্যবান, বাসের মধ্যেই জুড়ে বসেছে। 🙂
    আদর, মায়া-মমতা, আবেগ আর তীব্র হাহাকারে মেশানো কবিতা দারুন আপু। আমাদের সারা বছর যাক এমন এমন কবিতা পড়ে।

মন্তব্য করুন