নিরঞ্জনা

গভীর রাত হলেই শহর জুড়ে নেমে আসে প্রেম বৃষ্টি
কেউ কেউ প্রেমিকার নগ্ন শরীর নিয়ে অপবিত্রতায়
হারিয়ে যায়!আবার কেউ কেউ
প্রেয়সীর প্রার্থনায় মগ্ন থাকে পুরো রাত।
কেউ কেউ আবার বীভৎস শরীর নিয়ে হাউমাউ করে
তারপর, কেউ একজন প্রণয়ের চাদরে ঢেকে দেয়
প্রেয়সীর ক্ষতবিক্ষত শরীর।
কিন্তুু দিন শেষে সবই প্রতারণা, সবকিছুই মিথ্যা!
জানো নিরঞ্জনা,
এই শহরে প্রেমের নামে আজকাল মানুষ হত্যা করা হয়!

রচনাঃ ৯ অক্টোবর ২০১৯

মোট পড়েছেনঃ ১,০২৭জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. প্রেমের নামে মন হত্যা ঘটে চলে প্রতিদিন, প্রতিনিয়ত। খবরের শিরোনামে সেই হত্যাকান্ডের বিবরণ কমই প্রকাশ পায়। নিরঞ্জনা ভাগ্যবতী, তাই সে প্রেমের হাটে বিক্রি হয়না।

    বেশ ভালো লিখছেন। আপনার ফেবু ওয়ালে গেলে মনেই হয়না, ভাবনার এত গভীরে গিয়ে লেখেন।

    অন্যদের পোস্টেও সময় দিন মাছুম। এই উঠোনে সবার প্রতিই সবার দাবী থাকে। দাবী অপূর্ণ রাখা ঠিক না। 🙂

    শুভ কামনা অবিরত 🌹🌹

    1. আপু অনেক অনেক ধন্যবাদ। আসলে আপু আমি একটু দুষ্টু টাইপের তো তাই সবকিছু থেকেই পালিয়ে বেড়াই। ফেইসবুক ওয়ালে কিছু লিখি নাহ, জাস্ট টাইম পাসের জন্য ফেবুতে আসি। ভালো কিছু লিখলে সবাই মজা নেয়, তাই এসব লেখা থেকে আপাতত বিরত। তবে ব্লগে কিছু একটা লেখার জন্য করি। হইছে কী আপু আমার পড়ালেখার পাশাপাশি একটা দোকান আছে। এসবকিছু মিলিয়ে ব্যস্ত থাকি অনেকটা তাই একটু কষ্ট হয় সময় দিতে। তবে সর্বোচ্ছ চেষ্টা করবো ব্লগে সময় দেখার জন্য।।

  2. জানো নিরঞ্জনা,
    এই শহরে প্রেমের নামে আজকাল মানুষ হত্যা করা হয়!

    দারুণ বাক্য।একে বারে মনে গেথে গেল। অভারঅল ভাল লাগল।

মন্তব্য করুন