তোমার অপেক্ষায়

– ম্যাম কি কি রান্না?

– আজ গরুর ভূড়ি রান্না হবে। বাকি বলা যাবে না।

– আমাকে ছাড়া খেলে পেট খারাপ হবে? আমি আসি তারপর!

তারপর আর খাওয়া হয় না। তুলে রাখি তার জন্য। সামনে সমস্ত দিয়ে শুধু বসে থাকা। কারও জন্য রান্নার পর সে যখন তৃপ্তি করে খায় এ দৃশ্য অনেক মধুর! তোমাকে খেতে দিলেই কেবল মনে হয় আমি ভালো রাঁধুনি।

অনেকদিন আর গরুর ভূড়ি রাঁধি না। ভালো কিছু খেতে গেলেই মনে হয়, আহা! সে কেন নেই?

আচমকা যেন কালো মেঘ এসে গিলে খেয়েছে ঝকঝকে পূর্ণ চাঁদটাকে! তাকে ফিরে পেতে আকুল হয়ে আছি, থাকবো। ফিরে আসো তারাতারী, এমনভাবে তোমাকে যেতে আমরা দিবোই না!

” আলহামদুলিল্লাহ। আজ ট্রান্সপ্লান্টের ১৮ তম দিন।

আজকের সিবিসিঃ

Hb- 9.5

wbc 2400

anc 1900

PLT 24,000

এনাল এরিয়ায় প্রচন্ড পেইন আছে, ড. বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খাবার খেতে পারছি না,  ড. বলেছেন সময় লাগবে। শরীর অনেক দুর্বল। অন্য কোন জঠিলতা দেখা না দিলে, ড. আগামী সোমবারে ডিসচার্জ দিতে পারে।”

তেমার এমন সংবাদ আপ্লুত করে, চোখের কোল ভিজে ওঠে। আশায় বসে থাকি। আকুল হয়ে আল্লাহর কাছে ভিখারি হই।

আমার বন্ধু, অতি আপনজন ফিরে তোমাকে আসতেই  হবে। দীর্ঘদিন ধরে যে যুদ্ধ করছো তাতে হেরে যেতে পারোই না। ক্যান্সার তো মামুলি কিছু, যোদ্ধাদের কোনদিন হারিয়ে দিতে পারে? তোমার অপেক্ষায় হাজার গোলাপ নিয়ে ফিরে আসো, ফিরে আসো!!!

মোট পড়েছেনঃ ৭৪৫জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. মানুষ কতো অসহায়, তাই ভাবি মাঝে মাঝে।
    নিজের শরীর যেনো নিজেরই নিয়ন্ত্রণে থাকে না,,
    প্রিয়জনের কস্ট গুলো যদি কিছুটা ভাগ করে নিয়ে উপশম করা যেতো তবে মনে হয় অনেকেই নিতো তা ভাগ করে।
    এ অপেক্ষাগুলো কেমন যেনো,,
    ফিরে আসুক প্রিয়জন সুস্থ হয়ে,,
    দোয়া রইলো।

  2. সিক্ত হলাম আপু!
    রোগের কাছে যে মানুষ কতোটা অসহায়
    তা আমার মতো মনে হয় খুব কম মানুষই বুঝি।
    তবু যেন আশার প্রহর গুনে চলা। আশাই জীবন, আশার বাঁচার স্বপন।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  3. রোগশোকে লড়াই করে বেচে থাকার নামই জীবন।যখন কোন প্রিয়জন অসুস্থ থাকে তখন মন কিছুই ভাল লাগে না। তার সুস্থতা কামনা করছি।আল্লাহ যেন তাকে নেক হায়াৎ দেন।

  4. ইনশাআল্লাহ সাহাদত ভাইয়া খুব তাড়াতাড়ী আবার আমাদের মাঝে ফিরে আসবে। ভালোবাসা আর আল্লাহর উপর আস্থা থেকেই বলছি যেমন করে আব্বুকে সুস্থ করতে পারলাম।আল্লাহ সহায় হোক সবার।

  5. অনেকদিন পর ব্লগে ফিরলাম, লেখাটা পড়ে কষ্ট পেলাম। আমার বড় আপ্পির শ্বশুড়ের ক্যান্সার ধরা পড়ছে ৯মাস পেটে খুব ব্যথা হয় মাঝে মাঝে চিৎকার করে কাঁদেন।মন চাইলেও কোন খাবার খেতে পারেন না তরল জাতীয় খাবার খেতে হয়।
    আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন এটাই দোয়া রইল।

মন্তব্য করুন