তুমি চাইলে,
বুক ছিঁড়ে হৃৎপিণ্ড দেখতে পারো
ধুবধুব শব্দ শুনতে পারো কান পেতে!
নেড়ে নিতে পারো অলিন্দের সমস্ত রগ।।
তুমি চাইলে,
চোখে আঙ্গুল ডুকিয়ে দেখতে পারো তার গভীরতা
ফুঁ দিয়ে হেলাতে পারো তার জল!
তুমি চাইলে,
আমাকে ভালোবাসতে পারো।
ক্ষমা করতে পারো আমার ভুলগুলো
নিমিষে মুছে দিতো পারো হৃদয়ের সমস্ত গ্লানি।
তুমি চাইলে সব পারো,
ভাসাতে পারো জলে! কাঁদাতে পারো শুকনায়।।
রচনাঃ ১৪ জানুয়ারি ২০১৯
মোট পড়েছেনঃ ১,১৮১জন
আজ পড়েছেনঃ ০জন
নিবেদিত প্রেমের আবেদন। ভালো লেগেছে পড়তে।
শুভ কামনা 🌹🌹
অনেক ধন্যবাদ অাপু
তুমি চাইলে সব পারো…… ”
আকুলতার ব্যপ্তি, ভালো লাগলো। শুভ কামনা নিরন্তর 🌷🌷
অনেক অনেক ধন্যবাদ আপু
ভাসাতে পারো জলে! কাঁদাতে পারো শুকনায়।।লাইনটা ভাবনার উপরে ভালো লাগছে ভাই। ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
শুভ কামনা ভাই। ভালো থাকবেন।
সে চাইলে কি না পরি!
চমৎকার কবিতা।
জ্বী, অনেক অনেক ধন্যবাদ
মাছুম তুমিও কবিতা লিখো? নাহ্! এহ জনমে আমার আর কবি হওয়া হলোনা। সুন্দর লিখেছ ভাই।
এভাবেই লিখতে থাকো। শুভকামনা।
হাহাহা ভাই কবিতা তেমন একটা লেখা হয় না। আগে লিখতাম, অনেক অনেক ধন্যবাদ।।
ভালোবাসা দেখছি এখানে মহা ক্ষমতাশালী।
লিখুন লিখুন।
অনেক অনেক ধন্যবাদ
কি কি আবেগ ও অনুভূতি কাজ করলো জানাবেন।
কি অার বলবো দিদি। সে তো সব নিয়েই গেল! এখন শুধু নিথর দেহটাই পড়ে অাছে।
জাস্ট অসাধারন,
এত আস্থা, এত বিশ্বাস আর ভালোবাসায় যেন থাকি আমরা সবাই।
শুভ কামনা।
অনেক অনেক ধন্যবাদ
অসম্ভব ভালো লেগেছে ভাই। তুমি চাইলে আকাশটা ছুয়ে দেখাবো তোমার কল্পনায়।ভালো থাকবেন ভাই। ধন্যবাদ
অাপনাকেও অনেক ধন্যবাদ ভাই
এক কথায় মনোমুগ্ধকর।
অনেক ধন্যবাদ