ছোট ছোট কথা

* * * *
তোমার চোখে নীলাচল পাহাড়
আমার চোখে বৃষ্টি,
কবিতার মাঠে লেগেছে খরা
লুপ্ত কবির কৃষ্টি।
* * * *
কোথায় যেন ফেলে এসেছি
আমার ছোট্ট পাখি,
অবহেলা আর অযতনে
বারে বারে উঠে ডাকি।
* * * *
শেষ বিকেলের রোদ
যদি এসে পরে আমার জানালায়,
একবার ছুঁয়ে দেব তারে
স্বাগত গোঁধূলী বেলায়।
* * * *

মোট পড়েছেনঃ ১,৫৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. সবাইকে অনেক ধন্য – বাদ। আজকে ফুলে ফুলে আমার ঘর ভরে গেছে। এত্ত ফুল রাখার জায়গা পাচ্ছি না। পাগলী টা পাশে থাকলে এখন বেশ ভাল হত।

মন্তব্য করুন