আর খুঁজে না পাবার বেদনা
না হয় রাখা থাক গোপনে,
সে পাতা আর খুলবে না জানি
সময় সরে গেছে দূরে,বহু দূর–
সেই নদী,সেই চেনা চেনা মুখগুলি
সরে যাচ্ছে…সরে যাচ্ছে।
ভাবনা বড় কাল্পনিক জানি—
ধোঁয়া কিম্বা সকালের ঘাস শিশিরের মত।
যত কাছে আসে বিদায়ের দিন
সায়াহ্নের বাঁশি ডাক দিয়ে যায় বারবার,
এতো সে রাখালিয়া বাঁশি নয়—
এ যে চলে যাবার,বহু দূরে চলে যাবার
ডাক দিয়ে যাওয়া।
হু হু বাতাসে শুনতে পাই
পুরনো স্মৃতি ঝর ঘর বাড়ি
ক্রমশ ধ্বসে যাচ্ছে মনের ভিতর…
স্বপ্নের ভিতর…
মোট পড়েছেনঃ ১,৩৪১জন
আজ পড়েছেনঃ ০জন
🙂
আপনার বক্তব্য কিন্তু বুঝতে পারলাম না।
লেখা ভাল লেগেছে আমি খুশি হয়েছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
খুব ভালো লেগেছে
অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে সম্ভবত আজ প্রথম দেখলাম এখানে…স্বাগতম সোনেলায় -{@
লেখা অনেক ভালো লেগেছে…
হ্যাঁ,নতুন জয়েন করলাম।অনেক ধন্যবাদ।
সোনেলায় স্বাগতম -{@
কবিতায় বেদনা স্পষ্ট
হাহাকারটা স্পর্শ করে গেল অন্তর ।
ভালো লেগেছে ।
লিখুন নিয়মিত , শুভ কামনা ।
আপনার শুভ কামনা আমার মন ভরিয়ে দিল। ধন্যবাদ।
স্বাগত আপনি এখানে ।
সুন্দর আপনার স্মৃতিময়তা ।
লিখুন নিয়মিত ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আপনার প্রফাইল দেখলাম
আমরা গর্বিত এত গুণী একজন লেখক আমাদের এই ছোট্ট সোনেলায় লিখছেন।
ধন্যবাদ আবারো আপনাকে ।
বাংলা লেখকের এত ছড়াছড়ি যে তাঁরা আনেক মুল্যহীন হয়ে পড়েছেন।না লিখে পারি না তাই…অনেকটা নেশার মত লিখে যাই বলতে পারেন।
জলছবির পর দাদাকে এখানে পেলাম। ভালো লাগছে। আশা করি আপনারও ভালো লাগবে।
সুস্বাগতম। -{@
আপনাকেও এখানে পেয়ে ভাল লাগল–লেখা পড়েছেন জেনে খুশি হলাম।
(y)
ধন্যবাদ।
অসাধারণ লাগলো দাদা । -{@
আসাধারন? খুব খুশি হলাম,অনেক ধন্যবাদ।