নিজেকে খুব অসুখী লাগছে।
কারও কাছে একটু সুখ হবে?
খুব বেশি নয়, একটুখানি হলেও চলবে।
হতাশায় ছেয়ে আছে চারপাশ,
একটা ছোট অনুপ্রেরণার গল্প হবে?
কবিতার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে খুব।
কারো কাছে একটি কবিতা হবে?
পেয়ে হারানোর কিংবা একেবারেই না পাওয়ার নয়।
বিরহের নয়, বিষাদের নয়।
একান্তই কোন প্রেম ভালোবাসারও কবিতা নয়।
মানুষের কবিতা চাই, মানবতার কবিতা চাই।
যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।
অন্য কোন ভেদাভেদ নয়।
শুধুই মানুষ এবং মানবতা।
মোট পড়েছেনঃ ১,০৭২জন
আজ পড়েছেনঃ ০জন
এক চিমটি যখন চেয়েছেন পেলেও পেতে পারেন ।
পেলাম না তো। এখনও পাইনি আদিব ভাই।
সুন্দর চাওয়া…
পেয়ে যাও, শুভকামনা…
তুমি তো দেখি কবিতাও সুন্দর লেখো 🙂
দিদি, তুমি সবসময়ই আমার একটু বেশি বেশি প্রশংসা করো।
মানবতা পাওয়া কঠিন
অনেক।
শুধুই মানুষ এবং মানবতা। (y) -{@
মানবতা হারিয়ে গেছে।
আজ মানুষের মানবতা কোথায় পাব
মনুসত্য আজ কাঁদে ডাস্টবিনে।
হয়তো আরও কোন খারাপ জায়গায় আছে।
মানবতা পাওয়া দূর্লভ দাদা। এদেশে আরো বেশি… -{@
দেখে শুনে যেন তাই মনে হচ্ছে 🙁
সত্যি সত্যি চাইলে পেতেও পারেন ।
যদিও মানবতা এখন দূর্লভ ।
চাওয়া কি মিথ্যে হয় কখনও দিদি?
আমরাও চাই এমন ই ।
কিন্তু মানুষ ও মানবতার কবিতা মনে হয় নাই হয়ে গেছে ।
না নাই হবেনা কখনও, মানুষ যখন ফিরে ফিরে মানবতা আসবেই।।
যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।
অন্য কোন ভেদাভেদ নয়।
শুধুই মানুষ এবং মানবতা। –* মানুষ হয়েও মানবতার জন্য হাহাকার আমাদের 🙁
এটাই বাস্তবতা 🙁
অসুখের ফেরীওয়ালা এবার সুখ!ফেরি কর।
সুন্দর বলেছেন ভাইয়া।।
কবির আশা পূর্ণ হোক।
ধন্যবাদ ভাইয়া।।
একান্তই কোন প্রেম ভালোবাসারও কবিতা নয়।
মানুষের কবিতা চাই, মানবতার কবিতা চাই।
যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।
অন্য কোন ভেদাভেদ নয়।
শুধুই মানুষ এবং মানবতা।
বিনম্র শ্রদ্ধা জানালা এই কবির কাব্যের প্রতি এবং আশা করছি অতি শীগ্রই আমরা তা লিখতে পারব।
আশা করে আছি এখনো ।।
অনেক কঠিন কঠিন জিনিসগুলো চেয়ে ফেলেছেন। পাবেন কি না জানি না। আশা পুরণ হোক!
আমারও জানা নেই নীহারিকা আপু।।
অনেক কঠিন তবে না পেয়ে তো উপায় নেই। নইলে যে পৃথিবী আর পৃথিবী থাকছে না। এটা অসুরালয় হয়ে পড়ছে দিন দিন।
মা মাটি মানুষ মানবতা।