কালপুরুষের আজ জন্মদিন//

*আমি জন্ম হতেই বর্তমান, আমি অতীত হব মৃত্যুতে। আমি ভবিষ্যত হব আমার রক্তকোষের দ্বি-বিভাজনে……*
যার লেখনীর ধারে বর্তমান ,অতীত, ভবিষ্যতের এমন এক অমোঘ চিত্র ফুটে উঠেছে।
তিনিই তো কালপুরুষ!!!

শরতে যার জন্ম, তাঁর প্রিয় ঋতু শরত হেমন্তই তো হবে! রাশিফল টল আমি খুব একটা বিশ্বাস করিনা ।গ্রহ নক্ষত্রের হিসেব নিকেশ,  চন্দ্র সুর্যের টানে জোয়ারভাটা এসবই নির্ধারিত মহান স্রষ্টা রাব্বুল আলামিনের।  এমনই কোনো ক্ষনে জন্ম রংপুরের কোনো অভিজাত সম্ভ্রান্ত পরিবারে আদরের ছোট্ট ছেলেটি। কালের বিবর্তনে যার পরিচয় হয়ে উঠেছে কালপুরুষ। ভীষণ ঘরোয়া( হোমোসেপিয়ান ) টাইপ মানুষ তিনি। সোনেলা ব্লগের প্রাণপুরুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিরলস প্রচেষ্টায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের খুব প্রিয় ব্লগার  তৌহিদ।

আজ তাঁর জন্মদিন। গতকাল আমার পোষ্ট প্রকাশিত হওয়াতে ২৪ ঘন্টার বাঁধাধরা ছকে আটকে গেছি। নইলে রাত ১২টার পরেই এই শুভেচ্ছা পোষ্ট প্রকাশিত হওয়া উচিত ছিলো। তৌহিদ ভাই এর কাছে সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

সাথে সাথে তাঁকে আমার পক্ষ থেকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা, শুভ কামনা আর অনাগত প্রতিটি দিনের জন্য রইলো শুভাশিস ।

তদুপরি সোনেলা ব্লগের সকল ব্লগার পাঠক এবং শুভানুধ্যায়ী পক্ষ থেকে জানাই রাশি রাশি শুভেচ্ছা শুভ কামনা। ভালো থাকবেন সবসসয় মহান সৃষ্টিকর্তা সকল রহমত আপনার এবং আপনার পরিবারের প্রতি বর্ষন করুন…..আমিন🌹🌹

মোট পড়েছেনঃ ১,৩৪৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. সুপ্রিয় ব্লগার তৌহিদকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।🌹🌹
    সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন।
    অনেক অনেক শুভকামনা রইলো।

  2. তৌহিদ ভাইয়ের জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ঈশ্বর মঙ্গল করুন। বন্যা আপুকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার জন্য শুভেচ্ছা পোস্ট উপহার দেবার জন্য। উনি আমাদের সবার প্রিয় সোনেলার সোনা বাবু। তৌহিদ ভাই ও বন্যা আপুর জন্য বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  3. কাজ থাকায় শুধু জন্মদিনের শুভেচ্ছা জানালাম, বিস্তারিত মন্তব্য নিয়ে আসছি রাতে।
    সহ ব্লগারকে নিয়ে এমন একটি জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ তোমাকে।
    হ্যা তিনিই কালপুরুষ।

    শুভ কামনা।

  4. শুভ জন্মদিন।
    এই দিনটি বারে বারে ফিরে আসুক। অনাবিল সুখ,শান্তি সমৃদ্ধি হোক।পৃথিবীর গাছে ফোটা সকল সুবাসিত ফুল তৌহিদ ভাইয়ার জন্য।
    বন্যা আপুর জন্যও সুবাসিত ফুল ও বিজয়ার শুভেচ্ছা।
    দুজনেই দীর্ঘ জীবি হন। অফুরান শুভ কামনা সব সময়।

  5. “জেনে রেখো আমি আছি
    জোনাকির মায়াবী আলো হয়ে; “
    পাশে থাকার এই অভয় বানী পাওয়ার পর
    আাপনার শুভেচ্ছাটুকু উপড়ি পাওয়া শুধু তৌহিদ ভাইয়ের জন্য প্রযোজ্য।
    আমি শুধু বলি।
    “শুভ জন্মদিন ভাই
    আসুক ফিরে বারে বারে
    সুস্থ সবল শরীরে। “
    শুভ কামনা আপু।

  6. সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার তৌহিদ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সব সময় হাসিখুশি থাকুন, সব দিন আনন্দে অতিবাহিত হোক এই দোয়া করি।
    সহ ব্লগাররের জন্মদিনের শুভেচ্ছায় এত সুন্দর আয়োজনের জন্য আপনাকেও অভিনন্দন সহ ধন্যবাদ প্রিয় ব্লগার বন্যা লিপি ❤️❤️

  7. সবসময় ভালো থাকেন,সুস্থ থাকেন ভাইয়া।
    শুভ জন্মদিন💙
    এতদিন ভাবতাম হয়ত আপনি রংপুরে থাকেন কিন্তু আপনার জন্মস্থান রংপুর শুনে অতিরিক্ত বেশি ভাল লাগল, আমার জন্মস্থান রংপুর আমার বেড়ে ওঠা, ইনশাল্লাহ তবে দেখা হবে আপনার আর শবনম ভাবীর সাথে কোন একদিন।একই এলাকার বলে কথা,,,, ভালো থাকবেন এই কামনা।

  8. আমি জন্মদিনের বিষয়টি গোপনই রেখেছিলাম। আমার বোনেরা প্রকাশ করেই দিলো। ভালোই হয়েছে, এতসুন্দর একটি শুভেচ্ছা পোষ্ট উপহার পেলাম, সেইসাথে পেলাম সকলের ভালোবাসা।

    অনেক ধন্যবাদ বন্যা আপু। আপনাকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।

    ভালো থাকুন, সুস্থ থাকুন এটাই প্রার্থনা।

  9. প্রিয় ছোটভাই তৌহিদকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ভালো থাকুন, আনন্দ সঙ্গী হোক সবসময়ের।

  10. সুন্দর সুন্দর লেখনি দিয়ে আমাদের মায়ার বন্ধনে রাখেন। এটা আমাদের চাওয়া।
    আর সবসময় চাই আপনি সুস্থ থাকুন।
    শুভ হোক প্রতিক্ষণ।
    শুভ হোক জন্মদিন।

  11. তৌহিদ ভাইয়াকে জন্মদিনের অশেষ শুভেচ্ছা জানাচ্ছি।
    আর বন্যা আপুকে ধন্যবাদ এতো সুন্দর লেখনীতে প্রিয় ব্লগার তৌহিদ ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছা পোস্ট করার জন্যে।
    দু’জনকেই সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা।

  12. ব্লগার তৌহিদ তার বিভিন্ন পোস্ট, পোস্টের লেখার কনটেন্ট, লেখার প্রতি আর আন্তরিকতা, ব্লগের প্রতি তার মমতা, সহ ব্লগারদের প্রতি সন্মান, তাদের উৎসাহ প্রদান ইত্যাদির মাধ্যমে একজন পরিপুর্ন ব্লগার হয়ে উঠেছেন।
    তিনি নিজে লেখেন, অন্যদেরও লেখান।
    প্রায় সবার ক্ষেত্রেই নিয়মিত শুভেচ্ছা পোষ্ট দেন তিনি।
    তার জন্য অনেক অনেক শুভ কামনা।

    1. আমি আসলে ব্লগের প্রতি ভালোবাসা থেকেই সহব্লগারদের নিয়ে লিখি। যার ফলশ্রুতিতে আমাকে যে সম্মান সকলে দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ ভাইয়া।

      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভাই।

  13. ফেসবুকে শুভ জন্মদিন জানিয়েছি। অসাধারন লেখনির সাথে চাই আমাদের ভাই সারাজীবন হাসিখুশি দুষ্টুমিষ্টি জীবন কাটাক। কিন্তু মিষ্টি টিষ্টি খাওয়াইয়েন। আমার ডায়া টায়া নাই।
    শুভ কামনা।

মন্তব্য করুন