কালপুরুষের আজ জন্মদিন//

*আমি জন্ম হতেই বর্তমান, আমি অতীত হব মৃত্যুতে। আমি ভবিষ্যত হব আমার রক্তকোষের দ্বি-বিভাজনে……* যার লেখনীর ধারে বর্তমান ,অতীত, ভবিষ্যতের এমন এক অমোঘ চিত্র ফুটে উঠেছে। তিনিই তো কালপুরুষ!!! শরতে যার জন্ম, তাঁর প্রিয় ঋতু শরত হেমন্তই তো হবে! রাশিফল টল আমি খুব একটা বিশ্বাস করিনা ।গ্রহ নক্ষত্রের হিসেব নিকেশ,  চন্দ্র সুর্যের টানে জোয়ারভাটা এসবই [বিস্তারিত কালপুরুষের আজ জন্মদিন//]

২৫ শে ডিসেম্বর, আজ জন্মদিন তার

জন্মক্ষনটা জানা নেই। এই আর কিছুক্ষন পরেই সময়ের কাঁটা জানান দেবে একটা নতুন দিনের। আরেকটা চক্কর দেবে পৃথিবী নতুন আরেক দিনের সুর্যকে আহবান করতে। এই সোনেলা উঠোনেও হাসবে সোনারোদের কিরণ! প্রতিদিনের মতো এই উঠোনেও জমা পড়বে রেকর্ডসংখ্যক লেখা। এক একজন গর্বিত ব্লগার তাঁদের লেখা নিয়ে বিচরন করবেন সোনেলা ব্লগের উঠোনে। একজন কারিগর নিপুণ ভাবে একটি [বিস্তারিত ২৫ শে ডিসেম্বর, আজ জন্মদিন তার]

শুভেচ্ছা তাঁকে

দীর্ঘদিন তিনি পাঠক ছিলেন সাধারণ পাঠক হিসেবে। নিবন্ধিত হবার পরে প্রায় তিনমাস তিনি পাঠক হয়েই ব্লগারদের বিভিন্ন লেখায় মন্তব্য করেছেন একজন নিবেদিত পাঠক হয়ে। লেখক হবার ইচ্ছে নিয়ে অতঃপর সোনেলায় এলেন তার প্রথম লেখা নিয়ে। তার সোনেলার প্রফাইলে যদিও লেখা আছে ‘ লেখক হবো ‘ , কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি ‘ অ-কবি ‘ হবার ইচ্ছে [বিস্তারিত শুভেচ্ছা তাঁকে]

জন্মদিনের শুভেচ্ছা —

একটি সময়ে প্রিয় ব্লগারদের জন্মদিনের শুভেচ্ছার পোস্ট দেয়াটা একটা নেশার মত ছিল। প্রিয় মানুষটিকে জন্মদিনে শুভেচ্ছা জানাবোনা তা কী করে হয় ? যাঁদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছি , তাঁরা নিজেদের যোগ্যতায় স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল ছিলেন । তাঁরা নিজেরাই ছিলেন এক একজন জনপ্রিয় মানুষ। অনেক শুভাকাঙ্ক্ষির মাঝে আমিও ছিলাম একজন মাত্র। তাই আমার দেয়া পোস্টে [বিস্তারিত জন্মদিনের শুভেচ্ছা —]