এ তোমার কেমন প্রেম?

এ তোমার কেমন প্রেম?

যখন তোমার প্রপোজে দিলাম না সাড়া!

আকুল হলে,ব্যাকুল হলে,সোহাগ,আদর-আবদার খুনসুটিতে ভরিয়ে দিলে আমার সকাল দুপুর সারাবেলা।

অবশেষে,আমি তোমাতে হলাম সমর্পিত ।

তারপর?কি যে হল তোমার হঠাৎ হঠাৎ নাই হয়ে যাও।

এ তোমার প্রেম না জয়ের নেশা।

দিব্যি চলছে সব তোমার,

আর আমার সকাল,দুপুর,সারাবেলা ভরে গেছে বিষে।

বিষও বোধহয় ভালো ছিল,তোমার অবজ্ঞার চেয়ে।

বারবার তোমার আহ্বানের কাতরতা

আমায় করে তুলছে অশান্ত।

অব্যক্ত ভাষাগুলো বুক চিরে বেরোতে চাইছে।

মন বলছে আমিও হব নিরুদ্দেশ,

ঠিক তোমার মত করে,

এরপর তুমি অনেক করে ডাকলেও আর ফিরবনা

এ আমার দৃঢ়  দৃঢ় প্রতিজ্ঞা।

 

মোট পড়েছেনঃ ৬৯৪জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. চমৎকার বলেছেন আপু। এমনটাই হয় , এটা আসলেই জয়ের নেশা। পেয়ে গেলে এদের তার কেটে যায়, মূল্য দেয় না। আপনি ও পাত্তা না দিয়ে দূরে থাকুন সেটাই ভালো। ভালো থাকুন। শুভ কামনা রইলো

    1. প্রেমের আগে যদি মানুষের মন বোঝা যেত সেটাই বোধহয় ভালো হত।নিজেকে সাবধান করা যেত।
      প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ ও ভালোবাসা।
      ভালো থাকবেন।

  2. আমি একটি উপন্যাস পড়েছিলাম, তাতে ” পেয়ে ধন হারানু” এখানে জয়ের নেশা না ভালবাসাকে অবজ্ঞা। বুঝলাম না। হোক প্রতিশোত, আমারে অবজ্ঞার কারণ তোমার প্রয়োজনে আমিও তোমারে দুরে ছিড়ে ফেলে দিলাম চিরতরে।

    1. ভালোবাসাকে যখন ধন মনে করা হয় তখন হারাতে মন চায়না।হয়ত মনে করেনি তাই এ অবস্থা।
      শুভ কামনা ভাই।
      ভালো থাকবেন।

  3. প্রেমটা চলে ছায়ার মতো দেয় না কখনো ধরা।
    অবিচ্ছেদ্য থাকবে তারা খুনসুটিতে ভরা।
    আপু আমার প্রেম করেছে কেমন নজর কারা।
    ভাল লাগলো। শুভ কামনা।

  4. ওটা নেহাতই ছিলো জয়ের নেশা
    নয়তো কেনো নামবে ভালোবাসায় অমানিশা
    অনেক অনেক সুন্দর লিখেছেন আপু
    অনেক ভালোলাগা রইল

মন্তব্য করুন