একটা গল্প

সত্যের সন্ধানী…

আমি দুঃখ করেছি সাথী… দারিদ্রসীমার দেশে,
আমি প্রয়োজন করিনা কিছু জীবন্ত ইতিহাসে…
আমি বাস্তব অবাস্তব কিছু বোঝি না,
শুধু জীবনের প্রয়োজনে জীবন কে বলি…তুমি আনন্দ দিও মৃত্যুর পথে।
————————————————————————–
জীবন তো একটা গল্প,,
আমার গল্প আমি বোঝি বোঝেনা অন্য কেউ
জীবন তো একটা গল্প,জীবন মৃত্যুর পথে থাকেনা কেউ,
আমার আমি হয়েছি একান্ত,সত্য যে বড় ক্লান্ত
কেউ জানেনা এ জীবন কোথায় হবে সমাপ্ত!

জীবন তো শুরু হয়েছে সবে,এখনো তো বহু স্বপ্ন পাবার আশায় হাসে,
তবু হাসে না চোখু লজ্জায়….
এ-মানব কূূলে এমন দৃশ্য দেখে শুধু আনন্দ পায়?
পাবার তো কথা,আমি যে এ সমাজ থেকে একটু বাহিরে
আমার পৃথিবী যে একটু ভিন্ন,
এ-ভিন্নতা যে আমার জীবনের গল্প।

তবু প্রশ্ন রাখি….জীবন তো জীবন,
এ-জীবনের হয়না কি কারো প্রয়োজন,
বড় বিচিত্র ময় মানব..আমাদের শুধু হয় পরাজয়,
তবু মুক্তি পাবার আশায়,মৃত্যু কে করি আশ্রয়?
যেন ওখানে নয় সমাপ্তি, আমি যে আশ্রয় হীন পৃথিবীতে
বড় অপরাধী!

মোট পড়েছেনঃ ১,৩০৯জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. আমি দুঃখ করেছি সাথী… দারিদ্রসীমার দেশে,
    আমি প্রয়োজন করিনা কিছু জীবন্ত ইতিহাসে…

    এই দুটি লাইনে লেখা আছে সবটুকুই।
    দুঃখকে সাথী করে নেয়ার পর বেঁচে থাকার জন্যে আর কিছুই লাগেনা। মৃত্যুকে বরণ করতে পারি আনন্দচিত্তে। ঐ সময়টা হবে শ্রেষ্ঠ আনন্দ ক্ষণ।

    মন ছুঁয়ে রইলো লেখাটি।
    শুভ কামনা দাদা 🌹🌹

মন্তব্য করুন