দেয়ালিকা//

অমোঘ নির্ধারিত দিনের কাছে জলাঞ্জলি দেই,
কিছু অথবা বিশাল কিছু
দিবারাত্রির মুখরিত কলকাকলি।

সময়ের পেন্ডুলাম থেমে যায়
অ-ঘোষিত জীর্ণতার প্রকোষ্ঠে।
বেজে যায় সময়ের এ্যালার্ম–
কারো পায়ের শব্দ আমি মনপ্রাণ দিয়ে চাইছি।
ঝড়ের কাছে রেখেছি কাতর বিবরন। জেগে রয় তবু পাথরকুচি মন।

দিনরাত্তির বাস্তবতা…..
নেই নেই নেই…..
তবু আছে
আছে কিছু স্মৃতীময় অনুভবের দেয়ালিকায়।

মোট পড়েছেনঃ ৯৩১জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. অমোঘ নির্ধারিত দিনের কাছে জলাঞ্জলি দেই,
    আছে কিছু স্মৃতীময় অনুভবের দেয়ালিকায়।

    সৃতি তো অনুভবেই অনুভুতিতে জাগান দেই, না চাইলেও মনের গহীনের সৃতি বমির ন্যায় উজাড় করে!

    1. ঠিকই তো, নির্ধারিত দিনক্ষন অমোঘ নিয়তি ধারন করে যে!! দিনগুলো নিয়তির কাছেই হেরে গিয়ে স্মৃতীর দেয়াল হয়ে যায়।
      শুভ কামনা।

    1. আপনি বড্ড মনোযোগী পাঠক একজন। খুবই ভালো লাগে যখন বলেন,’৪/৫বার পড়লাম’ লেখার গভীরে প্রবেশ করেন আপনি। এমন পাঠকের জন্যই লেখক নিজেকে টেনে হিঁচড়ে আরো নিজেকে উঁচুমানের দিকে ধাবিত করার চেষ্টায় অনুপ্রেরনা পায়।আন্তরিক ভালবাসা আপনার জন্য❤❤

    1. আমার লেখাগুলো একটু অন্যরকম, এক একজন একেকরকম ভাবে পড়েন, বোঝেন,মন্তব্য করেন। আমার মজাই লাগে। আপনার প্রতি কৃতজ্ঞতা ভালবাসা।

  2. স্মৃতি গুলো নেড়েচেড়ে দেখার জন্যে দেয়ালিকায় টাঙিয়ে রাখা যেতে পারে। ইচ্ছে হলেই দেখা যাবে দেয়াল পঞ্জিকার মতো। ইচ্ছে হলে পাতাটা উলটে দেয়া যাবে, আবার ধুলো মুছে নতুন করে ফেলা যাবে।

    ভিষন ভালো লাগা রইলো ❤❤

  3. বিষয়টি কিন্তু মজার!! দেয়ালের ক্যালেন্ডারে দাগ কেটে রাখলাম দিনটি স্মরণীয় করার জন্য। হয়তো কাউকে পাবার বাসনায় কিংবা আনচান করে ওঠা মনের স্মৃতির কোণে কিছু ভালবাসাবাসির দোল খাওয়া কথামালার ঝাঁপিতে বিচরণ করে ওঠা।

    ভালো লিখেছেন আপু।

    1. ব্যাপারটা অন্যরকমও ভাবা যায়।
      শুধুই কিছু দেয়ালিকা দাঁড়িয়ে থাকে অনুভবের স্মৃতী নিয়ে। ব্যাস্,
      শুভেচ্ছা জানবেন।
      শুভ কামনা।

    1. আমি পান্ডুলিপি নই….. আমি শীলালিপি।
      বললেই হলো? আমার লেখায় মন্তব্যের প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। নইলে বুঝবো কেমন করে, লেখা কার কাছে কেমন লাগলো?
      তোমায় ভালবাসা মিতা❤❤💮💐🌸

মন্তব্য করুন