একটি স্তুতি এবং আরও কিছু….

মাতাল জ্যোৎস্নার মতো
অনন্য সুন্দর যতো, সবই তো তোমার-
পেয়েছো যা প্রাপ্তির আখরে।
ইচ্ছে গুলো পাখির ডানায় উড়িয়ে,
আকাশ দেখো অবারিত সবুজের দিগন্তে।

ঘুমঘোর মেঘেরা থাকনা ঘুমে,
নাইবা হলো শ্রান্ত ভোর,
শীলত পাটির তলে থাকুক কিছু কথা।
মৃদুমন্দ বাতাসের উচ্ছ্বাসে স্বপ্নেরা করুক খেলা।

যে পদ্মদিঘীর জলে ফোঁটে রক্তকমল
সেই জলের গভীরতা ক’জন বোঝে বলো?
কালো দিঘীর মনের কথা কেউ কখনো জানে?
কাজল না হয় কালবোশেখী ঝড়েই গেলো উড়ে।
তোমার গোলাপ যত্ন করে রেখো মনের ঘরে।

তোমার চোখের দৃষ্টি যেথায় ধায়,
অাশ্চর্য এক আলোয় বিশাল আকাশ খুঁজে পায়,
মনের ঘরে পূর্ণিমা চাঁদ আলোর পথ দেখায়।

প্রাপ্তি টুকু শুধুই তোমার।

সাইমুম ঝড়ে টলেনা তোমার পা, মরুপ্রান্তরের অদম্য বেদুইন
খুঁজে নাও তোমার গন্তব্য।

এই সময়….

হয়তো পৃথিবীর কোথাও,
কোন চোরাগলির মাঝে,
নিশানা নির্ধারণে ব্যর্থতার পদাবলীতে
কানামাছি খেলে যায় কেউকেউ।

  • “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    নোটঃ বন্যার ইসলামের সহজে সহজ নয় লেখায় জবাবে আমি…..
    ১২/৪/২০২০
    বরিশাল বেলা ৪:২৭
মোট পড়েছেনঃ ১,১৮৭জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. হয়তো পৃথিবীর কোথাও,
    কোন চোরাগলির মাঝে,
    নিশানা নির্ধারণে ব্যর্থতার পদাবলীতে
    কানামাছি খেলে যায় কেউকেউ।
    একদম সঠিক বলেছেন আপু

    যথার্থ হয়েছে জবাব কবিতা।
    চমৎকার লিখেছেন।

  2. দুটো কবিতা পাশাপাশি পড়লে লাইন বাই লাইন, একদম পারফেক্ট জবাব পোস্ট। ভালো লাগলো।
    নিয়মিত লিখুন, শুভ কামনা 🌹🌹

    শীতল পাটি, একটু এদিক সেদিক হয়ে গেছে 🙂

    1. মূল ভাবকে মাথায় রেখে কবিতাটি সাজিয়েছি। হুবহু লাইনের জবাব দেয়া কঠিন। শীতল পাটি একদি সেদিক হলে একটু সোজা করে বসে নিবেন আপু।
      ধন্যবাদ সুন্দর সুচিন্তিত মতামতের জন্য

  3. ঘুমঘোর মেঘেরা থাকনা ঘুমে,
    নাইবা হলো শ্রান্ত ভোর,
    শীলত পাটির তলে থাকুক কিছু কথা।
    মৃদুমন্দ বাতাসের উচ্ছ্বাসে স্বপ্নেরা করুক খেলা।
    বাহ্!
    বেশ ভালো কাব্যকথন দিদি।

  4. তোমার চোখের দৃষ্টি যেথায় ধায়,
    অাশ্চর্য এক আলোয় বিশাল আকাশ খুঁজে পায়,
    মনের ঘরে পূর্ণিমা চাঁদ আলোর পথ দেখায়।

    প্রাপ্তি টুকু শুধুই তোমার।

    সাইমুম ঝড়ে টলেনা তোমার পা, মরুপ্রান্তরের অদম্য বেদুইন
    খুঁজে নাও তোমার গন্তব্য।

    বাহ জবাব চমৎকার হয়েছে আপু।

  5. বন্যা আপুর জবাবে লিখলেন।
    ওনার চোখে পড়েনি আজও
    তাইতো লেখেনি কিছু।
    আমাদের লেখায় ও লিখবেন
    আশায় নিব পিছু।
    ভাল লাগলো আপু। শুভ কামনা

    1. বন্যাকে না দেখিয়েে পোষ্ট দেইনি। সে দেখেছে বাট ব্লগে সে দেখেনি। ামন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে বন্যার সাথে ইনবক্সে কথা হয় সবসময় ওর অনুমতিক্রমে জবাব পোষ্ট করা সেখানে অন্যকারো কথা কখনো ভাবিনি।

  6. যে পদ্মদিঘীর জলে ফোঁটে রক্তকমল
    সেই জলের গভীরতা ক’জন বোঝে বলো?
    কালো দিঘীর মনের কথা কেউ কখনো জানে?

    হুমম, ভাবনার বিষয়…….শুভ কামনা।

  7. এমন একজন তুমি মিতা! যে কিনা আমার যেকোনো লেখা দেখলেই তার জবাবে কিছু না কিছু জবাব খুঁজে বের করো।তোমার এ লেখা তার আরেক প্রমান। তুমি অলস? আমাকে বোলোনা অন্তত এ কথা! আগামীতেও চলবে আমাদের পাল্টাপাল্টি জবাবের আসর।
    ভালবাসা তোমাকে।

মন্তব্য করুন