একটি নক্ষত্রের খসে পড়া

এভাবেই চলে যেতে হয়

আরেকটু দেরি হলে

খুব বেশি ক্ষতি হতো কি!

অনেক কিছু শেখার ছিল

জানার ছিল আরো বাকি,

চলে গেলে তুমি

সবাইকে দিয়ে ফাঁকি।

 

তোমার চলে যাওয়ায়

আঁধার নেমেছে বসুধার বুকে,

প্রজাপতিও উড়তে ভুলে গেছে

কাশফুল পড়েছে নুয়ে,

কলম পড়েছে শোকাবসন

শব্দেরা হারিয়েছে কবিতার খাতা থেকে।

গল্প কবিতার দুয়ারে লেগেছে কপাট

মন ভালো নেই কবি ও কবিতার।

 

আসছে হেমন্তে হবে কি দেখা

নাকি, শীতের ঝরাপতায় ছেয়ে যাবে আকাশ

বসন্তে যদি জেগে ওঠে পলাশ, কৃষ্ণচূড়া

কভু কি আর পাবো কবি ও কবিতার দেখা।

ছবি সংগ্রহ: নেট থেকে।

মোট পড়েছেনঃ ৯২৫জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. আমার ও একই অবস্থা। কিছুই লিখতে পারছি না। কেমন যেন সব ওলোটপালোট হচ্ছে লেখা নিয়ে। অফুরন্ত শুভকামনা রইলো আপনার জন্য

  2. ২০১৯ এবং ২০২০-২১ মৃত্যুর মিছিলের ঐতিহাসিক প্রেক্ষাপট।মনে থাকবে।
    সত্যিই কিছুই ভালো লাগছে না।
    কবিতা সুন্দর হয়েছে।

    1. ডাক দিলে যেতেই হবে, পিছনে পড়ে থাকে মিছে মায়ার বাঁধন। যা আমাদের স্মৃতিতে ভেসে বেড়ায়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।

মন্তব্য করুন