আজাইরা কথা!

দেখলাম            -ফোন দিয়েছিলে।

এতদিন পর       -কপাল আমার মনে রেখেছ!

রিপ্লাই দেইনি      -কাজ,বুয়ার জ্বর।

কিইবা বলি শুনি -সেই তো মিনিট দুই।

মা                       -হ্যাঁ ভালোই আছেন।

আমি                   -জ্বর,বেড়েছে ব্যাথা।

কাজ                  -সে তো চলছে উপায় নেই।

চাকরি                 -চলতে তো হবেই।

ওদিকের খবর       -মরেছে দুজন।

সাবধানে থেক      -হুম।

তুমি                     -আলহামদুলিল্লাহ ভালো।

আন্টি আঙ্কেল       -সব ভালো।

তো আর কি?         -বলব কিছু ?

বলো?                    -তোমায় মনে পড়ে খুউব।

পড়তেই পারে       -দেখতেও ইচ্ছে করে খুউব।

লাভ নাই             -ভালোও বাসি অনেক।

এই সময়ে এসব       -মরার আগেও।

আমি বাসিনা        -মিথ্যে,তাহলে ফোন যে!

দায়িত্ব বোধ            -ওটাই তো ভালো বাসা।

আজাইরা কথা       -হুম,সত্যিই তাই।

কে তুমি?                -কি হলে ভালো হয়।

কিছুই না                 -বন্ধু জন!

আমার দরকার নাই    -হবে একসময়।

আছে অনেক           -হোকনা একটু ভীড়।

কেউ পারেনি            -চেষ্টা করি।যদি…

ফোন নয় কেন?        -কবিতাই তো ভালো।

কেন?                       -দুমিনিটের বেশি।

আজাইরা!       -হুম,একদম আমার মতো।

ভালো থেকো        -হুম তুমিও।

মোট পড়েছেনঃ ১,৩১৯জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. কথোপকথনের এই অযাচিত কথায় আসলে সব কিছুর খবর নেয়াই হয়ে গেল। এটিকে মোটেই আজাইরা প্যাচাল বলতে পারছিনা। বরং কাজের কথাই হয়েছে।

    ভালো থাকুন আপু।

    1. মোটেও এত হয়নি।মাএ দুমিনিট।
      কড়া গরমে কি আর ফোনালাপ জমে খোঁজ নেয়া আরকি?
      সবাই দেখনা ফ্রিজে ঢুকে গ্যাছে।
      শুভ সকাল।

    1. অনেক ধন্যবাদ।শেখার কোন শেষ নেই।এরকম ভুলত্রুটি শুধরে দেবেন তাহলেই এগিয়ে যেতে পারব।
      আর মাঝে মাঝে মাথা কেমন গুবলেট হয়ে যায়।
      শুভ সকাল।

  2. ভাগ্যিস লেখাটা চোখে পড়লো, এবং মনেও ধরলো- এবং আমার ভীষণ ভালোও লাগলো।
    একটু বুঝে নিতে ঝামেলা হচ্ছিলো যদিও লেখার প্রজেন্টেসনে।
    কিছু মনে করলেন নাতো এটুকু বললাম বলে?

    1. আমারও তাই মনে হয়েছে কিন্তু চেষ্টা করেও ঠিক করতে পারলাম না।
      “শিক্ষা হল দোলনা থেকে কবর”।মনে করলে তো শিখতে পারবনা। অবশ্যই ভালো মন্দ বলার অধিকার আছে সবার কারন আমরা তো একটা সোনেলা পরিবার।
      শুভ সকাল। শুভ কামনা।

  3. তাল বেতাল হয়ে গেছে। তবে আজাইরা কথার ছলে সবই বলেছেন। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়। শুভ কামনা রইলো।

    1. কাজে যাওয়ার তাড়া নেই। তাই আজাইরা একে ওকে ফোনদিয়ে সময় কাটানো আরকি! নাহলে তিনি কি আর এতদিন পর ফোন দিতেন।এখন অপ্রয়োজনগুলোই মুল্যবান হয়ে দাড়িয়েছে এই বোঝাতে চেয়েছি।মনে হয় ঠিকঠাক হয়নি।
      শুভ কামনা রইল।

      1. আপু সারমর্ম বুঝেছি লেখাটা গুছিয়ে লিখলে অনেক ভালো লাগতো পড়তে। ধন্যবাদ আপনাকে। নিয়মিত লেখা চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন