আর পারি না আগের মত পরান খুলে হাসতে আর পারি না আগের মত হৃদয় ছুঁয়ে বাঁচতে হাসির ঝুলি হারিয়ে গেছে জীবন চলার পথে হৃদয় আকাশে মেঘ জমেছে দুঃখ স্রোতের রথে আর পারি না আগের মত দুঃখ – সুখে কাঁদতে আর পারি না হৃদয় বীণায় স্বপ্নীল সুর বাজাতে শুকিয়ে গেছে অনেক আগেই দুঃখ সুখের জল হৃদয় [বিস্তারিত আগের মত]
ট্যাগ মানিক পাগলার কবিতা
আমি ধূলি মাখা পথের ক্লান্ত পথিক খালি পায়ে ধূলি মেখে হাটবো সারাজীবন ক্লান্ত হয়ে… এক টুকরো মেঘ যদি আসে আমায় ছায়া দিতে চিৎকার করে বলবো – আমি চাই না তোমার ছায়া আমি চাই না তোমার শুভ্রতা আমি চাই না তোমার শান্তির পরশ আমি ধূলি মাখা পথের পথিক ধূলির পথেই হাটবো সারাজীবন চৈত্রের প্রখর রোদে ঘাম [বিস্তারিত আমি]
তোমার জন্য ভুল করে হয়ে যাওয়া কবি, তোমার জন্য ভুল করে এঁকে ফেলা ছবি। তারপর তুমি নেই দৃষ্টি গোচরে, বিরহী বাতাস বহে হৃদয়ের অন্তপুরে। তোমার জন্য ভুল করে হেটে যাওয়া পথে, ভুল করে ছুটে যাই পুরনো স্মৃতির রথে। ভুল করে একবার তোমার হাতটি ধরে, ডুবে গেছি কোনো এক স্বপ্ন সায়রে। ভুল করে কোনো এক নির্জন [বিস্তারিত ভুল করে]
আমার অন্ধ হৃদয় দু’পায়ে শুষ্ক বালুচর, চন্দ্রিমার বিপরীতের আঁধার গুনে ক্লান্ত প্রহর। নিমগ্ন চিত্ত আলো খোঁজে চারিদিকে রাত্রি তিমির, অলক্ষ্যে দাঁড়ায় সে কল্পনায় শান্ত নিবিড়।
অভিশপ্ত তরঙ্গের হাত ধরে বাস্তব শূন্যতায় খুঁজি সুখ, আপেক্ষিক সুখের আশায় হই পরম হইতে বিমুখ। সদাই জীবন ছুটে চলে বিমোহিত সুখের পানে, দুঃখের কিনারায় দাঁড়িয়ে দেখে সুখের পথ আনমনে। বাস্তবতার বেড়াজাল এসে সামনে দাঁড়ায়, পরম সুখের পথে অভিশাপের তরঙ্গ ছড়ায়। মোহময়ী সুখ মোহ ছড়ায় বয়ে চলে অভিশপ্ত রথে, মুর্খ জীবন অন্ধ হয়ে ছুটে যায় অভিশপ্ত [বিস্তারিত অভিশপ্ত সুখ]
হৃদয়ের রঙ কি? যদি বলো নীল- তবে এ আকাশ তোমায় দিলাম, হৃদয় যদি হয় সাদা শরতের মেঘের ভেলায় ভাসিয়ে দিলাম ভালবাসার বারতা, দুপুরের রোদে কাঁশ ফুলের নরম ছোঁয়ায়। হৃদয়ের রঙ কি? যদি হয় সবুজ– তবে এ প্রান্তর তোমায় দিলাম, হৃদয় যদি হয় লাল তবে এ বক্ষ চিড়ে দিলাম, রাঙ্গিয়ে নিও দু‘হাত রক্তিম আভায়। হৃদয় যদি [বিস্তারিত হৃদয়ের রঙ]
* * * * তোমার চোখে নীলাচল পাহাড় আমার চোখে বৃষ্টি, কবিতার মাঠে লেগেছে খরা লুপ্ত কবির কৃষ্টি। * * * * কোথায় যেন ফেলে এসেছি আমার ছোট্ট পাখি, অবহেলা আর অযতনে বারে বারে উঠে ডাকি। * * * * শেষ বিকেলের রোদ যদি এসে পরে আমার জানালায়, একবার ছুঁয়ে দেব তারে স্বাগত গোঁধূলী বেলায়। [বিস্তারিত ছোট ছোট কথা]
এখন তোমার অমাবশ্যায় জোছনার বান দুধের মাছি আমি আর নাই বা হলাম… …
শাণিত ছুড়ির ডগায় জীবন ধরে ভালবাসার বাণী অর্থহীন। দু’মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকায় যখন অহেতুক স্পর্ধা তোমার মুখের মিষ্টি কথাও তখন স্বপ্ন হীন।
যেথা আজন্ম ভীরুতায় দেখেছিলাম পৃথিবীর কাঁপন, ভাঙ্গা চালের নিচে শুয়ে দেখেছিলাম চাঁদের স্বপন। ভীরুর কাঁপন গর্জে ওঠেছে আজ ভাঙ্গা স্বপ্ন লয়ে, ভাঙ্গা তরবারি সম্বল তবু এগিয়েছি নির্ভয়ে। শেষ প্রান্ত থেকে ছুঁয়ে এসেছি ভীরুতার পরিনাম, ভাঙ্গা তরবারি লয়ে যুদ্ধে নেমেছি খুজে পেতে জীবনের দাম।