অভিশপ্ত সুখ

অভিশপ্ত তরঙ্গের হাত ধরে
বাস্তব শূন্যতায় খুঁজি সুখ,
আপেক্ষিক সুখের আশায় হই
পরম হইতে বিমুখ।

সদাই জীবন ছুটে চলে
বিমোহিত সুখের পানে,
দুঃখের কিনারায় দাঁড়িয়ে দেখে
সুখের পথ আনমনে।

বাস্তবতার বেড়াজাল এসে
সামনে দাঁড়ায়,
পরম সুখের পথে
অভিশাপের তরঙ্গ ছড়ায়।

মোহময়ী সুখ মোহ ছড়ায়
বয়ে চলে অভিশপ্ত রথে,
মুর্খ জীবন অন্ধ হয়ে ছুটে যায়
অভিশপ্ত তরঙ্গের পথে।

মোট পড়েছেনঃ ৭৪২জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. অভিশপ্ত সুখ কেন ? :p আপনি বেশ ভালো কবিতা লিখেন , বুঝতে পেরেছি 🙂

    অতিরিক্ত একখান কথা : আপনার লেখা পড়বো যদি আপনি আমার লেখা পড়েন। আমার লেখা পড়ে ভালো খারাপ যা কিছু বলবেন । নইলে এখানেই ইতি :p

    1. এক দিন হাফ প্যান্ট পড়ে চলে আসেন জিসান ভাই ফুটপাথে কোনো এক চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে আপনাকে অভিশপ্ত সুখের ঠিকনাটা বলে দেব।

মন্তব্য করুন