বৃষ্টির চিৎকার

ছাইরাছ হেলাল ১১ জুলাই ২০১৮, বুধবার, ১১:০৬:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
অঝোর-বৃষ্টিকে এবার বিদায় বলার কথা ভাবি, ভাবতে ভাবতে বলেই ফেলি, বৃষ্টিও আমাকে; এ ও কে বলি, ও ও আমাকে বলে, বলাবলি চালু থাকে। ও একটু বেশি-বেশিই বলে, আমি বলি-না। শুধুই ডাকি, বিদায়ের ডাক। বলা-বলি, কওয়া-কওয়ির শেষের পাশ-সীমান্তে দাঁড়িয়ে শৈশবি বাতাসে কিসের যেন গন্ধ খুঁজে পাই বুকের গভীরে অনেকটা জায়গা জুড়ে; গড়িয়ে পড়া ভেজা-কাঁচের ওপাশ থেকে [বিস্তারিত]

কাগজ ও কালি

অলিভার ১১ জুলাই ২০১৮, বুধবার, ০৪:৩০:৫২পূর্বাহ্ন সাহিত্য ৭ মন্তব্য
  তুমি অভিন্ন চেনা জানা; আমি সময়, পরিস্থিতি, আর চেতনায় কিছুটা খাপছাড়া। তুমি তোমাকে মেলে ধর মানুষের ইচ্ছে মত ব্যবহারের তরে। আর আমি! আমি তাদের ইশারায়, ইচ্ছায় আর খেয়ালে ছুটে চলি দিক-বিদিকে। আমাকে এক একজন এক এক খেয়ালে ছোটায়, এক এক রূপে তাদের চিত্ত বর্ণনায় ঘুরিয়ে বেড়ায়। আর তুমি! তুমি সেই সব চিত্ত বর্ণনা আপন [বিস্তারিত]

শকুন্তলা

রিতু জাহান ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ০৩:৫৬:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
হঠাৎ মনের কোণায় কোথাও যদি ঝড় উঠে আওয়াজ তুলনা। তোমার নিত্য সোজা ও যাত্রা পথে একটুকু সময় হলে, চলে যেও চুপটি করে পূণ্য সে তপবনে। নিত্য তোমার জীবন পথে, তোমাকে ঘিরে থাকে অস্ত্রশস্ত্র, কবচ-অলঙ্কারে একদল সিপাহী। বাঁকা পূণ্য ও তপবনে তোমার যোদ্ধাবেশ মনাবে না ফেলে এসো সে সব যুদ্ধের বেশ। আমার স্নানের ঘাটের কল্কলের প্রান্ত [বিস্তারিত]

আহা দুষ্মন্ত

ছাইরাছ হেলাল ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ০৫:৩৯:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
দুষ্মন্তের চোখে ফাঁকি ছুঁড়ে দেখা হয়েছিল/করেছিল তার/সে শকুন্তলার সাথে!! বল্কল মনোহারিণী; তৃতীয় চতুর্থের (প্রিয়ংবদা, অনসূয়া) আনাগোনায় কিঞ্চিত কৃত্রিম কুপিত হয়ে চোখ গেলে দেয়ার ভয়ে দূরে পালালো তারা; সময় বহিয়া যায় রূপে-রসে, মধু আলাপে, পরিশ্রান্ত তৃপ্ততায় তপোবন-বিরুদ্ধ-ভাবে! অটুট-সতর্কতায়, সৌহৃদ্য সাতিশয় রমণীয়তায়; স্মরণ-বিস্মরণের হা-হুতাশ পেছনে ফেলে নিমগ্ন সোনা-আনন্দধারাজল আচ্ছন্নতায় বাতাবি লেবুর সুবাস ছড়িয়ে; পাহাড়ি মেঘের উপত্যকায় রোদে [বিস্তারিত]
বই : মনে পাপ নেই লেখক : সমরেশ মজুমদার প্রকাশকঃ সুধাংশুশেখর দে , দে'জ পাবলিশিং মোট পৃষ্ঠা: ১৩৬ মূল্য: ১২৫ টাকা পাঠ্য প্রতিক্রিয়া : সমরেশ মজুমদার হচ্ছেন বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক । তিনি খুব জনপ্রিয় কিন্তু আমি নতুন পাঠক হওয়ায় তার সম্পর্কে কম জানি। স্যার এর লিখা " দিন যায় রাত যায় " বই পড়েই [বিস্তারিত]
পৃথিবীর সব চেয়ে কঠিন কাজ মানুষকে হাসানো।জীবন চলার পথে ঘাত প্রতিঘাতের আঘাতে ঝর্ঝরিত মানুষের সরল মন বেশীর ভাগ সময় থাকে কোন না কোন বিষয়ের সমাপ্তি বা শুরু নিয়ে চিন্তিত।কারো চিন্তা জটিল কারো বা হলুদ আবার কারো বা ঘোর অন্ধকার।এমন একটি মুহুর্তে মন বিষন্ন থাকাটা স্বাভাবিক।এই বিষন্ন মনকে কিছুটা ভাল রাখতে আমরা ঝুকি কোন না কোন [বিস্তারিত]

চায়না ভ্রমণ (৫ম এবং শেষ পর্ব)

ইঞ্জা ৮ জুলাই ২০১৮, রবিবার, ০৯:৫০:২২অপরাহ্ন ভ্রমণ ২৮ মন্তব্য
        খাওয়ার পর্ব শুরু হলো মাত্র, আমাদের স্যামন খাওয়া চলছে এরি মধ্যে কুক খাদ্য সামগ্রী নিয়ে এসে চুলা (সামনের ধাতবপাত) রেডি করে প্রথমে ছোট ছোট অক্টোপাসের বাচ্চা বের করে তেলের উপর ফ্রাই শুরু করলো, অক্টোপাসের বাচ্চা গুলো আগে থেকে ব্যাটারে ডুবানো ছিলো। আমি দেখে আৎকে উঠলাম, তাকালাম ইস্টেফেনের দিকে, ইস্টেফেন বললো, চিন্তা [বিস্তারিত]
অঝোর-বৃষ্টি শুয়ে আছে গা-এলিয়ে দীঘল-চুলে, মৃদু হেসে, বৃষ্টি চাঁদরে গা মুড়িয়ে, মেঘেদের ঘন আস্তরণে; আমি আজ কোথাও যাব না/যাচ্ছি না, আমাকে ছেড়ে; কেউ যদি আজ বলত, এখন এই মুহূর্ত থেকে প্রতি ক্ষণে ক্ষণে একটি করে কবিতা/কোবতে লিখে দিতে হবে, তা কবিতা বা কোবতে যাই হোক না কেন, লিখে দিলেই হবে না শুধু, পড়েও শোনাতে হবে [বিস্তারিত]
রাজাকারদের প্রধান বিরুদ্ধ ঘটনা মুক্তিযুদ্ধ। তাদের ইচ্ছের প্রধান বাঁধা মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধার বিপরিত শব্দই রাজাকার। ৭১ সনে এই মুক্তিযোদ্ধাদের হাতেই প্যাঁদান খেয়েছে রাজাকাররা। স্বাধীনতার পরে যে অপমান আর নিগ্রহের মাঝে দিন যাপন করেছে রাজাকাররা তা বর্ণনার অতীত। প্রবল প্রতাপশালী রাজাকার গং ৭১ এর ডিসেম্বর হতে ৭৫ এর মধ্য আগস্ট পর্যন্ত উরাশ এর মত জীবন যাপন করেছে। [বিস্তারিত]
"আমার শৈশব ও শেকড়ের সন্ধান" ইতিহাস আমার খুব প্রিয় বিষয়। ইতিহাস না জানলে মানুষের জীবনটা অপূর্ণ রয়ে যায়, এটা কেনো যেনো আমার মনে হয়। ইতিহাস পড়তে পড়তে আজ মনে হলো আমার বংশের ইতিহাসটা লিখে রাখি শৈশব কিছু স্মৃতির সাথে। আমার ভবিষ্যৎ প্রজন্ম যদি কিছুটা জানতে পারে তবে তৃপ্তি পাব। যদিও জানি, বংশের এক পুরুষ থেকে [বিস্তারিত]
[caption id="attachment_57922" align="aligncenter" width="366"] সূর্যাস্ত...[/caption] একদিন হঠাৎ করে চলে আসবো পশরা নিয়ে তোমার নগরে, ঘুমন্ত শহরের ঘুম ভাঙ্গিয়ে দিতে, হাঁক দেবো “এই যে ওঠো, আমি এসেছি।” যেভাবে সাগর অন্ধের মতো পথ তৈরী করে নিয়ে শহর-নগর পত্তন করে, আমিও তৈরী করবো নোতুন বাজার। যেখানে সানন্দচিত্তে ফেরিওয়ালারা বিক্রী হবে পাইকারী ক্রেতা হিসেবে--- ভোরবেলা দরোজায় কোনো শব্দ পেলে, বুঝে [বিস্তারিত]

আমার একান্তের কুটিরে

ছাইরাছ হেলাল ৬ জুলাই ২০১৮, শুক্রবার, ০৬:২১:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
পাহাড়ি মেঘের বাধা উজিয়ে স্বপ্নে-স্বপ্নে দিবা-স্বপ্নে দিব্য-স্বপ্নে বেঁধে ফেলি একান্ত একান্তে আমারই কুটির; শীতোষ্ণতার নিকুচি করি; বাত-জ্বর পীত-জ্বর তোয়াক্কা করি না, নিঃশব্দ চিৎকারে অধিকারে নেব আমারই কুটির। পাগল করা জ্বলজ্বলে জ্বালা ধরানো উজ্জ্বলন্ত ময়ূরের যৌথ-অযৌথ সাতার মানি না, শিথিল এলো চুলে মহাস্থবির হবো; অর্জন-বিসর্জনের বৈধব্যে; হতভম্বগুলো আড়াআড়ি দাঁড়াবে পথ আগলে বিষম খেয়ে ভিমরী খাবে, অনুষজ্ঞহীনতায় [বিস্তারিত]
কিছুদিন আগের কথা আমি এবং আমার ছোট খালা সন্ধ্যাবেলা বাসায় বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় আমার নানা আমাদের রুমে প্রবেশ করে জিজ্ঞাসা করেন “শান্তার(আমার বড় ভাবি) অফিসে কি আজ কোন অনুষ্ঠান ছিল সকালে দেখেছিলাম শাড়ী পরে বের হল ?” , উত্তরে আমার খালা বলেন “হা , আজ তার অফিসে তার একটা অনুষ্ঠান আছে , আমিই [বিস্তারিত]

চায়না ভ্রমণ (৪’থ পর্ব)

ইঞ্জা ৬ জুলাই ২০১৮, শুক্রবার, ১২:০৫:৪৬পূর্বাহ্ন ভ্রমণ ১৯ মন্তব্য
      পরদিন সকাল সাতটায় চলে এলাম ব্রেকফাস্ট করতে, কম্পলিমেন্টারি কুপন জমা দিয়ে নিজের জন্য একটা টেবিল দখলে নিয়ে প্রথমে গেলাম যে কাউন্টারে কুক নিজেই ডিম ভেজে দিচ্ছে, সকাল সকাল গেস্ট কম থাকায় অল্প কিছু গেস্ট আছে বিভিন্ন টেবিলে, কুক জিজ্ঞেস করলো কেমন ডিম পছন্দ, আমি বললাম শুধু পেয়াজ মরিচ সহযোগে দুই ডিমের অমলেট [বিস্তারিত]
মেয়াদোত্তীর্ণ গুড়ো দুধ ও বিষাক্ত পাম স্টেরিন মেশানোর দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) চারটি তথাকথিত কনডেন্সড মিল্কের কোম্পানির লাইসেন্স বাতিল করে। লাইসেন্স অনুযায়ী, কনডেন্সড মিল্কে কমপক্ষে ৮ ভাগ মিল্কফ্যাট থাকতে হবে যা গরু বা মহিষের দুধ থেকে তৈরি হতে হবে। কোম্পানিগুলো এই শর্ত অমান্য করে ভেজাল কনডেন্সড মিল্ক তৈরি করার কথা স্বীকারও করে। [বিস্তারিত]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ