বুলবুল

কামরুল ইসলাম ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ১০:১০:০৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
সাগর জলে উঠলো ফুলে বুলবুলের তান্ডব বসতি কুলে ভাগ্য ভুলে নিষ্ঠুর এই বান্ধব । জলের তলে শিকার ফলে ভাগ্য যখন গড়ি হিংসায় ফুঁসে নিষ্ঠুর রোষে তোর আঘাতে মরি । ঘর ভাঙিস, বাড়ি ভাঙিস কেড়ে নিস সব সুতায় বোনা স্বপ্ন চুনা হিংস্র তোর উৎসব । থাকিস জলে, গভীর তলে আসিস কেন কুলে একটি বার, দে বাঁচিবার [বিস্তারিত]

আমার মা

ইঞ্জা ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০৮:১৬:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য
  ১৯৯০ সনের কথা, তখন আমি সিলেটে আমাদের গাড়ীর শোরুম দেখতাম, ওখানেই থাকতাম এক হোটেলে দৈনিক ১৫০ টাকা ভাড়ায় আমার আরেক স্টাফ সহ, সেখানে শোরুম দেখভালের সাথে সাথে পড়াশুনাটাও চলছিলো সমান গতিতে। সারাদিন অফিস, গাড়ী ডেলিভারি ইত্যাদিতে ব্যস্ত থেকে সন্ধ্যায় শ্রান্ত আমি ফিরে যেতাম হোটেলে,কিছুক্ষণ রেস্ট করেই পড়তে বসতাম, এই ছিলো আমার নৈমিত্তিক কর্ম। মাসে [বিস্তারিত]

জাগো- ২ ( অধিকার নয় কর্তৃত্ব চাই)

অনন্য অর্ণব ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০৫:০৮:২০অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
  আমি ডিজিটাল হতে চাইনা আমি চাই ভাত ও বস্ত্রের যোগান সুশিক্ষা , চিকিৎসা আর সুনিশ্চিত রাত্রি যাপনের নিশ্চয়তা। তোমরা প্রযুক্তির কথা বলো, তাই না ? উন্নত জীবন আর নিরবচ্ছিন্ন বিলাসিতা ? আলিশান বাড়ি লাক্সারী গাড়ী, হাতের মুঠোয় বিশ্ব আরো কত কি ? এই...ই, একবার ভেবেছ কি তোমরা ? উৎপাদন বন্ধ থাকলে - প্রক্রিয়াজাত ও [বিস্তারিত]

হেমন্তের শিশির

ছাইরাছ হেলাল ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:৫০:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
  শিশির-বেলা দিঘলতর সোনা-ফসলের ক্ষেত জুড়ে, ঢেউ বয়ে যায়, মুহূর্ত-উৎসবের অবিস্মৃতিপ্রবণ মশগুলতায়; পরীদের সাথে, এ যেন প্রতীতি হেমন্তের উত্তরাধিকার। সংশয়ী স্বাপ্নিক মগ্নতার সন্তাপহীন আনন্দ-স্রোত অনবরত ছুঁয়ে যায় কৃষকের সোনালী শয়ান, অপারঙ্গমতার আত্ম পরিচয় ভুলে একান্নবর্তী হেমন্তের-কৃষক পরিবারে আজ বিজেতার সচ্ছলতা। নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে দূর থেকে [বিস্তারিত]

ঐকতান

এস.জেড বাবু ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:৪০:৩৯অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
হৃদয় বন্ধনে বেঁধে নিও কটা বর্ণ মাদুলীর সুরের মুর্ছনায় করো পূর্ণ বীণার তারে মিষ্টি করে ছুঁয়ে দিও কিছু শব্দ ছন্দে মিলিয়ে নিও একটা সুর তুলে দিও আনমনে স্বরলিপিটা সাজিও তেমনি টানে তালে আর লয়ে জুড়ে নিও ঐকতান আমার কবিতা তোমার কন্ঠে হবে গান - ০৫/১২/২০১৮
আমাদের অধিকাংশ শিক্ষকরা ক্লাসে আসেন একটা মৃত হৃতপিন্ড নিয়ে। তারা যখন ক্লাসরুমে দাঁড়িয়ে পড়ান তখন মনেহয় এটা ক্লাসরুম নয়, একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে ছাত্ররা কথা বলতে পারবেনা, শব্দ করতে পারবেনা; এসব এখানে নিষিদ্ধ।এখানে কেবল নিষ্প্রাণ গ্রন্থ আর তথ্য-প্রযুক্তির নামে যন্ত্র নিয়ে খেলার প্রতিযোগিতা চলে। এইভাবে কি একটা শিশুর সুস্থ বিকাশ সম্ভব!? অথচ খেলাধুলার মাধ্যমে বিশেষ [বিস্তারিত]

বাংলা ভাষা

রুমন আশরাফ ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ১১:৫৩:২২পূর্বাহ্ন সাহিত্য ১৪ মন্তব্য
বাংলা ভাষার স্থায়িত্ব নিয়ে আমি বেশ সন্দিহান। দিনদিন বাংলা ভাষার উপর যেভাবে অহেতুক বল প্রয়োগ করা হচ্ছে তাতে এর স্থায়িত্ব কতদিন থাকবে তা বেশ চিন্তার বিষয়।   বাল্যকালে পাঠশালায় না গিয়ে যখন ঘরে বসে আদর্শলিপি পড়তাম, তখন বেশ কিছু বর্ণের সাথে পরিচিত ছিলাম, যেগুলোর অস্তিত্ব এখন আর নেই। ৠ, ঌ এবং ৡ বর্ণ সমূহ স্বরবর্ণ [বিস্তারিত]

শিডিউল ই-মেইল সমাচার

সঞ্জয় কুমার ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ১০:৫০:২৭পূর্বাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি ১৭ মন্তব্য
শিডিউল মেইল সমাচার   কেমন আছেন সবাই? আশাকরি অনেক ভালো আছেন৷   দিনের শুরুটা যদি সুন্দর হয় সেই দিনটাই নাকি ভালো যায়৷ ইংরেজিতে বলে Morning shows the day . কেমন হবে যদি অফিসে মেইলে ঢুকেই দেখেন চমৎকার একটা সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে, অথবা কেউ আপনার জন্মদিন মনে না রাখলেও ঠিক রাত বারোটায় একজন শুভেচ্ছাসহ [বিস্তারিত]

পবিত্র বসন্ত জলের মন্দির

কামাল উদ্দিন ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০৭:০৫:৫৯পূর্বাহ্ন ভ্রমণ ১৮ মন্তব্য
ইন্দোনেশিয়ার বালির মানুকায়া গ্রামে অবস্থিত এই পবিত্র বসন্ত জলের মন্দির। এখানকার হিন্দুরা বিশ্বাস করে এই পানির রোগ থেকে মুক্তি এবং সুস্থ্য রাখার যাদুকরি ক্ষমতা আছে। এছাড়াও এটি পাখরসান নদীর জলের উৎসও বটে। মন্দিরের বাম পাশে একটি পাহাড়ের উপর রয়েছে ১৯৫৪ সালে রাষ্ট্রপতি সুকারানোর জন্য নির্মিত একটা চমৎকার প্রাসাদ। বর্তমানে এই প্রাসাদ ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ অতিথিদের বিশ্রামস্থল। [বিস্তারিত]

পর্দার আড়ালে থাকে যে জীবন

রিমি রুম্মান ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:২২:৪৪পূর্বাহ্ন সমসাময়িক ১৫ মন্তব্য
বছর কয়েক আগে লিখেছিলাম পরিচিত এক ছেলের বিষয়ে। ছেলেটি মোটা অংকের অর্থের বিনিময়ে ২০০৪ সালের এপ্রিলের কোনো এক সকালে আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছিল৷ দালালের মাধ্যমে প্রথমে ভারত, কিউবা হয়ে গুয়েতেমালা। তারপর কনটেইনারে নিকারাগুয়া গিয়ে কয়েক মাস অবস্থান করেন। সেখানে কোনোমতে চাকরি করে সুযোগের অপেক্ষায় থাকেন। শেষে অনেকের সঙ্গে তিনিও জীবনের ঝুঁকি নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে [বিস্তারিত]

পোড়া গন্ধ

সঞ্জয় মালাকার ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০১:৩৩:৪৬পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
পোড়া গন্ধ,, চার পাশে কিসের এত পোড়া গন্ধ এত কান্নাকাটি'ই বা কীসের, দূর থেকে কীসের এত আওয়াজ আসছে কিছুই বোঝতে পারছিনা, আবার যেনো কোন মায়ের বুক খালি হচ্ছে। রাত অনেক কান্নার শব্দ শুনা যাচ্ছে কলেজ ক্যানভাস্ রক্তে ভাসছে, আবারও কোন মায়ের বুক খালি হচ্ছে, চারিদিকে অন্ধকার মা-টা বোধ হয় না খেয়েই আছে,। চারপাশে কীসের এত [বিস্তারিত]

এসো এই গাঁয়ে

হালিম নজরুল ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ০৮:২০:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
মাথাভাঙা নদী ডানে, বায়ে এক বিল, ঘুঘু, শ্যামা, দোয়েল ওড়ে, ওড়ে গাঙচিল। মাছরাঙা, শালিক আর ডাহুকের বন, ডাকে যেন স্বর্গের মাতা সারাক্ষণ। আম, জাম, কাঁঠালের শ্যামল ছায়া, সবখানে ছড়ানো অপরূপা মায়া। নদীটি যে বয়ে চলে কুল কুল কুল, বাঁকে বাঁকে ফুঁটে আছে রঙধনু ফুল। ভ্রমরেরা গায় সেথা গুন গুনা গুন, মায়ার বাঁধনে যেন হই শুধু [বিস্তারিত]
হেমন্তের আগমনে যমুনাতীর ধরে আজকাল শরতের কাশফুল দেখা যায়না। কাশফুল অনেকটা মৃত্তিকাভেদে নিমজ্জিত। শহর জুড়ে শীতের রাজত্ব আর ভেজা ফুলের গন্ধে মাতাল প্রজাপতির দলছুট। সকাল থেকে বৃষ্টি নামছে কার্নিশ বেয়ে। রোদের আভাস নেই। হেমন্তের এই ভরা যৌবনে গঙ্গা,যমুনা দুই'ই স্রোতস্বিনী নয়। তবুও অনেকটা বহমান স্রোত। ঋতুরাজ বসন্তের ন্যায় হেমন্ত আমার বেশ প্রিয়। মাঠেঘাটে সোনালি ধান [বিস্তারিত]

খুচরো গল্প : পর্ব -১

সাবিনা ইয়াসমিন ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ০৭:০৫:৪৩অপরাহ্ন গল্প ২৭ মন্তব্য
* হাদিস_ = তুমি এবার খালা মনির টাকাগুলো ফেরত দাও প্লিজ। অনেকদিন হলো অর্ধেক শোধ করেছো বাকিটা দিচ্ছোই না। ঋণ রাখা ভালো না। ইচ্ছাকৃত ভাবে ঋণ রেখে দিলে আল্লাহ তায়ালা অখুশি হন। - তুমি দিয়ে দাও। স্বামীর ঋণ শোধ করা অনেক সওয়াবের কাজ। = কিন্তু আমি তো কোনো চাকরী করিনা, তাহলে শোধ করবো কিভাবে? - [বিস্তারিত]
কোন সংকেতে কী অর্থ, কী সতর্কতা? ৥ ঝড়-সাইক্লোন-জলোচ্ছ্বাসের মত নানা প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে জানমাল রক্ষায় অনেক এগিয়ে এখন বাংলাদেশ। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা এবং সরকারের নানা পদক্ষেপে দূর্যোগের থেকে রক্ষা পায় উপকূলের প্রাণিকূল। আসুন জানি, সমুদ্রবন্দরের জন্য ১১টি সংকেত: ১নং দূরবর্তী সতর্ক সংকেত: এর অর্থ হলো জাহাজ ছেড়ে যাওয়ার পর দুযোগপূর্ণ [বিস্তারিত]

আর্কাইভ