অন্তঃসত্ত্বা কাঠবেড়ালীর বুকফাটা আর্তনাদে ঘুম ভাঙ্গে রাত্রির। শুকনো পাতায় টুপটুপ শব্দে ছিটকে পড়ে দু-ফোঁটা প্রসবের জল। নব রক্তের গন্ধে নেশাক্ত ফণা তুলে চকচকে শঙ্খনীল। অনাহুত কোলাহলে, ডালে লতায় ঝুলে বিষণ্ন বাঁদরের অজানায় আত্ম-প্রস্থান। হটাৎ থেমে যায় লাল পিঁপড়ের রেল, যেন চেইন টেনে ধরেছে কেউ- চারপাশে কাঁচা রক্তের গন্ধ। ঝর্নার জলে বুকের পশম ডুবিয়ে, সঙ্গীর তৃষ্ণার্ত [বিস্তারিত]














