করোনালাপ…..(৪)

 

শূন্যতা অভিমুখী হয়ে ভাবতে বসি
উন্মুখ মৃত্যু-দূত গোটা যাত্রাপথ আগলে
দাঁড়িয়ে আছে; অনন্ত মৃত্যু-ক্ষুধা নিয়ে
বিষ্যুদ-শুক্র-শনি বা দিন-রাত্রি কিছুই
জানতে চাইছে না;

লাশ চাই লাশ চাই, অগুনতি, আরও লাশ চাই,
পাৎলুনহীন করোনা ছায়া-শরীরে ঘুরে বেড়ায়
ছুঁড়ে দেয় মৃত্যু-ল্যাসো অলক্ষ্যে;

ক্রমশ মনে থাকা ক্রুদ্ধতা লুকিয়ে, কেঁদেকেটে
দিয়ে দেই সান্ধ্য-বক্তৃতা;

মূক আমি, দশা-বিচারে, নিবিড়ের হতভম্বতায়
দয়ালু প্রস্তাব-বিবরণী আউরে যাই সিধা-সিধি,
রহমানুর দরবারে।

মোট পড়েছেনঃ ১৫৩জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. নিত্য লাশের মহড়া আজ তাড়িয়ে বেড়ায়
    করোনা আতঙ্কে আজ বিশ্ব হারায় পথ।
    করোনালাপ ও সাথে এগিয়ে যায় বন্ধুর রথ।
    ভালো লাগলো। শুভ কামনা।

  2. কবিতার সব কথাই বুঝতে নেই, তবে করোনার ভয়াবহতার কথাটা বুঝা গেছে বেশ, জানিনা কবে কতোটা লাশের বিনিময়ে ওর ক্ষুধা মিটবে।

    1. এই তো জায়গামত এসেছেন! সব কিছু বুঝতে নেই।
      কতটা লাশ পেলে এই মহা ঘাতকের প্রাণ জুড়োবে তা কেউ জানি না।
      ভাল থাকবেন অবশ্যই।

  3. শেষ নেই এ চাওয়ার । করোনা যে অনেক অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে কতকাল সে রক্তের স্বাদ পায়নি। ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো

  4. মরণ খেলা বন্ধ করে দাও বিধাতা-
    কোনও এক উছিলায় / মাধ্যমে / ইশারায়।

    ////দয়ালু প্রস্তাব-বিবরণী আউরে যাই সিধা-সিধি,

    কবুল হউক –
    আমিন

  5. এখন রহমানুর রাহিমই একমাত্র ভরসা ( তিনি আমাদের সর্বক্ষণের সাথী) । যিনি করোনাকে উদরপূর্তি করার সুযোগ দিয়েছেন, ইনশাআল্লাহ তিনিই তাকে নিয়ন্ত্রণে নিবেন। আমরা আনুগত্য প্রকাশ করবো দিনের শুরু থেকে দিন-অস্ত যাওয়ার পরেও। মহারাজ, আমরা কেউ-ই জ্ঞানী নই। সকাল-সন্ধ্যা বক্তৃতা দেয়া মূকদেরই মানায়, তাই না?

মন্তব্য করুন