আজ বিকেলে কাঁদু রোজকার মতই বাড়ি থেকে বেরিয়েছিল। মা বলেছিল একটু গুড় আনিস তো ফেরার সময়, কাল পাকোন পিঠা বানাবো। বলেছিল বটে, হাতে একটা টাকাও দেয়নি। চারজন প্রাইমারীর বাচ্চাকে বাড়িতে গিয়ে পড়িয়ে যা পায়, সবটাই প্রায় দিয়ে দেয় মা'কে। নিজের বিড়ির খরচ সামলে কিছু কি থাকে পকেটে? গুড় কোত্থেকে কিনবে? বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত [বিস্তারিত]













