শুভেচ্ছা সোনেলা নীড়ে

সাবিনা ইয়াসমিন ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০৪:১৫:২৩অপরাহ্ন শুভেচ্ছা ৮৮ মন্তব্য
সোনেলার উন্মুক্ত উঠোনে প্রতিনিয়ত আগমন ঘটে নিত্ত-নূতন মুখের। সোনেলা অঙ্গন কাউকে স্বাগত জানাতে কার্পণ্য করে না। সোনেলা বিশ্বাস করে সবার মাঝেই প্রতিভা আছে।  উপযুক্ত প্লাটফর্ম এবং সহযোগিতা পেলে কেউ কেউ ঠিকই পৌঁছে যাবে তাদের আকাঙ্ক্ষিত গন্তব্যে। গত ২৩ সেপ্টেম্বর সোনেলা ব্লগ নয় বছরে পদার্পন করেছে। নয় বছর খুব বেশি সময় নয়, আবার কমও নয়। এই [বিস্তারিত]

দ্বিচারিণী !

সুপায়ন বড়ুয়া ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০১:০৪:৫৬অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
সকাল বেলার সূর্যটাকে মিষ্টি মধুর লাগে রাতের আঁধার কাটিয়ে দিয়ে আশার আলো জাগে অগ্নি পিণ্ডে নিজেই জ্বলে উষ্ণতা দেয় আগে আরাম প্রিয় শরীরটাকে জাগায় অনুরাগে। বিশ্বটাকে আপন ভাবে সূর্য পাশে বলে আলোর ভুবন ভরিয়ে তোলে সূর্য আছে বলে। কালো মেঘ বিষিয়ে তোলে সময় সুযোগ পেলে সেই আঁধারটা ও কেটে যায় সূর্য তুমি এলে। দ্বিপ্রহরে সূর্য [বিস্তারিত]

দেহ পোড়া গন্ধ

মুহম্মদ মাসুদ ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০১:০০:০৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
নিরুদ্দেশ! হেঁটে চলি পথের পিঠে চড়ে পা হাঁটে পথ প্রেমিকার ঠোঁটে কখনো হৃৎপিণ্ডের রক্তবমি হয় ফজরের গোলাপ তখনো ফোটে?   দূরদৃষ্টি! বইঠার আঘাতে নদীর রক্ত ঝরে বাতাসে নৌকা পালের পরকীয়া গাঁয়ের বঁধুর আলতা জলে স্নান চিলে খোঁজে মৃত শরীরের দেহ বইঠা হাতে প্রেমিক বাঁচে?   ছবিঃ সোনেলা

অসুন্দর পংতিমালা

মোঃ মজিবর রহমান ৩ অক্টোবর ২০২০, শনিবার, ১০:০২:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
১। নায় বিরাম খুদাযুক্ত পেট জ্বলন্ত জ্বালা।   ২।চলছি ঘামছি রোদ্র ক্লান্ত পথিক স্বাসটুকু অতিকষ্টে ধিরে।   ৩।যায় যায় সময় যায় বয়ে বয়স বাড়িতেছে দেনা ধরায়। ৪।ফুটিল ফুল মোহিত মন বাগিচায় ভ্রমর গান গাহিয়া যায়। ছবি ব্লগ থেকেই গৃহিত।

ঐ মেয়েটি

কামরুল ইসলাম ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০৬:৪৩:৪৪পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
  পাশের বাড়ীর ঐ মেয়েটি নূপুর পড়ে হাটে তাতের বোনা শাড়ি পড়ে যায় নদীর ঘাটে  । মাথার দু পাশে বেণী করা দীঘল কালো চুল লাল ফিতেতে বাঁধা তার কানে সোনার দুল । ডাগর চোখে কাজল মাখে দৃষ্টি বড়ই মায়া শান্ত নিবিড় চলন বলন যেন বটের ছায়া । মিষ্টি হাঁসে ঠোটের কোণে দৃষ্টি কাড়ে আমার যতই [বিস্তারিত]

পুরাঘটিত ভবিষ্যৎ

জিসান শা ইকরাম ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০১:১১:৩৪পূর্বাহ্ন গল্প ৪১ মন্তব্য
ভোর রাত সাড়ে চারটায় ঢাকা সদরঘাটে লঞ্চ পৌছাল। পল্টুনে লঞ্চের সজোড়ে ধাক্কার বিকট শব্দে ঘুম থেকে আতংকিত অবস্থায় জাগলাম। আর ঘুম আসলো না। গন্তব্যে পৌছানোর পরে মানুষ সাধারণত যানবাহনে আর থাকতে চায় না। ব্যাগ গুছিয়ে একজন কুলি ডেকে তার মাথায় চাপিয়ে নেমে গেলাম লঞ্চ থেকে অধিকাংশ যাত্রীর সাথে। রাস্তার বৈদ্যুতিক পোস্টে লাইটগুলো জ্বলছে তখ্নো। কয়েকটি [বিস্তারিত]

আমার একটি অশ্বথ ছিলো

খাদিজাতুল কুবরা ৩ অক্টোবর ২০২০, শনিবার, ১২:৩৮:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
  মৃত্তিকার কোলে জন্মে দোল খেয়েছি অশ্বথ শেকড় ঝুলে। হাঁটতে শিখেছি অশ্বথের ডালে আঙুল ছুঁয়ে। হাতেখড়ি থেকে প্রাইমারি__ এক এক করে বিদ্যাপিঠের শেষ প্রাঙ্গন দাপিয়েছি অশ্বথের ছায়ায়। রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝার সাধ্য কি আমার ছায়া মাড়ায়! একদিন জোয়ার ভাটার খেলায় অশ্বথের শেকড় আঁকড়ে রাখতে পারেনি আর। ভাসতে ভাসতে ঠাঁই হলো কাঠের পাটাতনে, যেদিকে তাকাই অথৈ, মাথার উপর [বিস্তারিত]

রাষ্ট্রের অবক্ষয়

সুপর্ণা ফাল্গুনী ৩ অক্টোবর ২০২০, শনিবার, ১২:০০:০৬পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য
  সমাজ আজ কলুষিত ধর্ষণের কালসিটে রক্তে, পিচঢালা রাজপথ রঞ্জিত বেওয়ারিশ সারমেয়দের বোবা কান্নায়। অবৈধ চাওয়া-পাওয়ায় ঘর হয়েছে পাপের সাম্রাজ্য। শাসকের লালসায় দিশাহীন রাষ্ট্র, জন্মভূমির সাদা জমিন, পাপের ফসলে উর্বর সমাজ, সংসারের পতিত ভূমি। নোংরামি, মিথ্যাচারের অট্টহাসি ঝরে পড়ে বাতাসের অলিতে গলিতে। ছাদ-বাগানের অক্সিজেন ও বিষাক্ত আজ রাসায়নিক সম্পর্কের মূলমন্ত্রে। শিক্ষার সনদে অদৃশ্য লিপিবদ্ধ চরিত্রের [বিস্তারিত]

কথোপকথন ( ২ )

আরজু মুক্তা ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৯:২৫:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
: এই যে অনিমেষ ! : আমাকে বলছেন ! : জি। : আমি তো ' বিকেল'। : সুন্দর নাম তো ! আপনার মা কেমন আছেন? :  ভালো। মায়ের সাথে খুব খাতির মনে হয়? : আজ নাকি মা কে বলেছেন,  দুপুরে খাবেন না! : খাবো না বলিনি। বলেছি ক্ষিধা নেই। : ইচ্ছে করেই বলেছেন? : আপনার [বিস্তারিত]

ধরিত্রী

রেহানা বীথি ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৮:২৮:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
মনে হল কেউ ডাকছে,  অথচ আমি এখন দীর্ঘ ঘুমে। তবুও শুনতে পেলাম, ডাকছে কেউ। কে ডাকছে? কে ডেকে ডেকে ভাঙাতে চাইছে নিরবচ্ছিন্ন অবসর? আমি তো ঘুমোতে চাই। বার বার আঘাতে পাইনি একটানা অবসর। পাইনি এমন করে ঘুমোনোর সুযোগ। তবে কেন...? বহুকাল ধরে পুরুষেরা ঘুমোতে দেয়নি আমাকে। আশা নিয়ে জেগে ছিলাম, সবকিছু মানুষের হবে। না নারীর [বিস্তারিত]

হোক প্রতিবাদ

ইসিয়াক ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৬:৫৮:১৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
অস্থির সময়ের পাজর ছুঁয়ে নেমে এসেছে নিঃস্তব্ধ নিকষ কালো বিত্রস্ত অন্ধকার। মশান গ্রাস করেছে সুশোভিত চন্দ্রকে। অতল আঁধারের স্নেহাশিসে সুযোগ সন্ধানীরা জন্ম দিচ্ছে যত পাপাচার। ক্রমাগত দিয়েই চলেছে এক একেকটি পাপের জন্ম। নতুন মোড়কে নতুন নামে। যেন এটাই চিরন্তন এবং কাঙ্ক্ষিত। হায় বিধাতা! আর কত পাপ হলে পাপের কলস হবে পূর্ণ। না হোক পূর্ণ পাপের [বিস্তারিত]

দুর্লভ পাখি কাস্তেচরা

শামীম চৌধুরী ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৬:১৫:৪৪অপরাহ্ন পরিবেশ ৩০ মন্তব্য
মার্চ মাসের শেষ সপ্তাহ। খোলা আকাশের নিচে হাঁটছি। বেশ ক্লান্ত। বিশ্রামের জন্য বাইক্কা বিলের টাওয়ারে উঠে বসে আছি। টাওয়ারের সামনে অল্প পানিতে পদ্মপাতা ভেসে আছে। সেই পাতার নিচে খুঁজে খুঁজে শৈবাল খাচ্ছে জলচর পাখি।। এমন সময় পাখির একটি ঝাঁক এসে বসলো জলজ উদ্ভিদের উপর। পাখিগুলো দেখে প্রথমে ভেবেছিলাম বক জাতীয় পাখি। পরে এই পাখির পরিচয় [বিস্তারিত]

বাংলার নিউজিল্যান্ড

কামাল উদ্দিন ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৫:০৬:৩৭অপরাহ্ন ভ্রমণ ৩৫ মন্তব্য
পানখাইয়া পাড়া থেকে বেড়িয়ে আপার পেরাছড়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাটাকে বলে নিউজিল্যান্ড সড়ক। সড়কের দুইপাশে সবুজ ক্ষেত খামার, এটাই খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি। সবুজ শস্যক্ষেত আর তার পিছনের পাহাড়ের মিতালি এক অসাধারণ নান্দনিক সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে। এরূপ দৃশের কারণে স্থানীয় মানুষজন একে নিউজিল্যান্ড নাম দিয়েছে। এক্ষেত্রে বলা যায় পানখাইয়া পাড়া আর পেরাছড়ার কিছু অংশ [বিস্তারিত]

জেগে ওঠো মহারাণী

হালিম নজরুল ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৪:১৮:০৬অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
  মহারাণী!ও মহারাণী!!জেগে ওঠো মহারাণী ঐ যে নবীন সূর্য ছুঁয়ে উড়ে এলো একঝাঁক বলাকা ও পায়রা যাদের ঠোঁটে ঠোঁটে ভালবাসার উড়োচিঠি সবুজ সবুজ স্বপ্নের ঘ্রাণ। তুমি ছাড়া কে আছে এমন চিঠি পাবার? তোমার চোখের নদীতে থৈ থৈ মায়া সারাক্ষণ লুকায়িত পানকৌড়ি সুখ। তোমার সর্বাঙ্গে লুকিয়ে থাকা বায়োস্কোপ যেন উদাস করে বিক্ষিপ্ত মন অষ্টপ্রহর। মহারাণী,ওঠো, পাখির [বিস্তারিত]
যারা প্রত্যেক কথায় কসম কাটে, তারা নিঃসন্দেহে প্রতারক। যদি এমন করে থাকি, তাহলে আমি আমার মায়ের সাথে জেনা করি। যদি এটা সত্যি হয় তবে আমি আমার  সন্তানদের মরা মুখ দেখবো... এই সমস্ত কথা বলা ব্যাক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত। কারণ এরা সব পারে। ক্ষেত্রবিশেষে অতি রাগে মানুষের মুখ থেকে সত্য আসে, তেমনি অতিরিক্ত ভয়ে [বিস্তারিত]

আর্কাইভ